শুক্রবার ● ৮ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে বিজু, সাংগ্রাই, বৈসুক ও বিষু উপলক্ষে সম্মাননা প্রদান
রাঙামাটিতে বিজু, সাংগ্রাই, বৈসুক ও বিষু উপলক্ষে সম্মাননা প্রদান

ষ্টাফ রিপোর্টার :: (৮ এপ্রিল ২০১৬ : বাংলাদেশ সময় রাত ১১.৩৫মিঃ) বিজু, সাংগ্রাই, বৈসুক ও বিষু উপলক্ষে জুম ঈসথেটিকস কাউন্সিল (জাক) এর আয়োজনে সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ৷ বৃহস্পতিবার সন্ধ্যায় রাঙামাটি শিল্পকলা একাডেমী মিলনায়তনে এই সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷
জুম ঈসথেটিকস কাউন্সিল (জাক)’র সভাপতি এ্যাডভোকেট মিহির বরণ চাকমার সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রফেসর মংসানু চৌধুরী ও নিরুপা দেওয়ান ৷
আলোচনা সভায় বক্তারা বলেন, সাহিত্য চর্চাকরা সকলের প্রয়োজন ৷ এটি আমাদের জাতির পরিচয় বহন করে ৷ সকল জাতির ও দেশের একটি নিজস্ব সংস্কৃতি আছে ৷ যা সকলের চর্চা করা দরকার ৷ বক্তারা আরো বলেন, রাঙামাটির অনেক লেখক আছে যারা নিজেদের মেধাকে কাজে লাগিয়ে অনেক কিছু লিখে থাকেন ৷ তাদেরকে আমরা তেমন কিছু দিতে না পারলেও চেষ্ঠা করি তাদেরকে কিছুটা সম্মাননা দিয়ে তাদের প্রাপ্তটা দেওয়ার ৷
লেখক জাতির পথ প্রদর্শক দাবি করে বক্তারা বলেন, একজন লেখক তার লেখনির মাধ্যমে জাতিকে পথ দেখাতে পারে ৷ তারা তাদের লেখনির মধ্য দিয়ে সমাজ ও দেশের জন্য অনেক কিছু করতে পারে ৷ লেখকেরা সুষ্ট সমাজ গড়ার জন্য নিজেদের ভূমিকা রাখতে পারে ৷
পরে রাঙামাটির তিন জন বিশিষ্ট লেখক মহেন্দ্র লাল ত্রিপুরা, প্রীতিশ কান্তি দেওয়ান ও মনোজ বাহাদুর গুর্খাকে সম্মাননা স্বারক প্রদান করা হয়৷ পরে জুম ঈসথেটিকস কাউন্সিল (জাক) শিল্পিদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ৷





বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার
রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬
পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ
মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন
ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে