শিরোনাম:
●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা ●   বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ ●   বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ●   রাঙামাটিতে চার জনের যাবজীবন ●   যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী এসোসিয়েশনের চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স ছিটকে পড়লো খাদে চালক সহ আহত ছয় ●   কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট সমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর
রাঙামাটি, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৯ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » জ্ঞান-শিক্ষা আর প্রযুক্তি দিয়ে বিশ্ব জয় করবে আগামী প্রজন্ম: শিক্ষামন্ত্রী
প্রথম পাতা » প্রধান সংবাদ » জ্ঞান-শিক্ষা আর প্রযুক্তি দিয়ে বিশ্ব জয় করবে আগামী প্রজন্ম: শিক্ষামন্ত্রী
শনিবার ● ৯ এপ্রিল ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জ্ঞান-শিক্ষা আর প্রযুক্তি দিয়ে বিশ্ব জয় করবে আগামী প্রজন্ম: শিক্ষামন্ত্রী

---

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:: (৯ এপ্রিল ২০১৬: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.২৪ মিঃ) শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, জ্ঞান-শিক্ষা আর প্রযুক্তি হচ্ছে আজকের মানুষের বড় অস্ত্র৷ আমাদের ভবিষ্যত্‍ প্রজন্ম প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠলে বাংলাদেশ আর ফিছিয়ে থাকবে না৷ আর এতে একদিন জ্ঞান-শিক্ষা আর প্রযুক্তি দিয়ে বিশ্ব জয় করবে আমাদের আগামী প্রজন্ম৷ আমাদের শিক্ষার মূল লক্ষ্য হচ্ছে দেশ ও জাতিকে ভবিষ্যতে নেতৃত্ব দেওয়ার জন্য আজকের শিক্ষার্থীদেরকে সু-শিক্ষায় শিক্ষিত করে আধুনিক বাংলার কারিগড় হিসেবে গড়ে তোলা৷ তিনি আরও বলেন, হাজার বছরের ইতিহাসে মাদ্রাসা শিক্ষার যে উন্নয়ন হয়নি, জননেত্রী-প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার তা করেছে ৷ আরবি বিশ্ববিদ্যালয় স্থাপনসহ দেশের বিভিন্ন মাদরাসায় একাডেমিক ভবন নির্মাণ ও মাদরাসার শিক্ষকদের সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়েছে ৷ যা আওয়ামী লীগ ছাড়া আর কোন সরকারের আমলে হয়নি ৷
তিনি শনিবার সকালে সিলেটের বিশ্বনাথ উপজেলার আশুগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের রজতজয়ন্তী উদযাপন ও প্রাক্তন ছাত্র-ছাত্রী পূনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন৷ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, স্বাধীনতা বিরুধীরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে এদেশের উন্নয়ন ও অগ্রগতিকে বন্ধ করে দিতে চেয়েছিল ৷ কিন্তু তাঁর সুযোগ্য তনয়া জননেত্রী-প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে ৷ দেশের কৃষকদের অক্লান্ত পরিশ্রমে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ন ৷ কমিউনিটি ক্লিনিক স্থাপনের মাধ্যমে স্বাস্থ্যসেব পৌঁছে দেওয়া হয়েছে প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে৷ সভ্যতার বড় শক্তি বিদ্যুত্‍ আজ ব্যাপক পরিমানে উত্‍পাদন করা হচ্ছে দেশে ৷ বিএনপি-জামায়াতের নেতৃত্বাধীন অসত্‍ সরকারের আমলে দেশ প্রায় ধ্বংশ হয়ে গিয়ে ছিল ৷ পেছনের সব বাঁধা অতিক্রম করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে ৷ আর এর ধারাবাহিকতা অব্যাহত রাখতে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে ৷
উদ্বোধকের বক্তব্যে স্থানীয় সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বিশ্বনাথ-বালাগঞ্জ-ওসমানী নগর উপজেলার শিক্ষার উন্নয়নের জন্য ওই ৩ উপজেলায় একটি করে মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ সরকারিকরণে দাবি জানান ৷ এসময় তিনি উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ কলেজ, আশুগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় ও প্রগতি উচ্চ বিদ্যালয়সহ শিক্ষামন্ত্রীর কাছে প্রেরণ করা তালিকার ভিত্তিতে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে একাডেমিক ভবন স্থাপনেরও দাবি করেন ৷
অনুষ্ঠানে প্রধান অলোচকের বক্তব্য রাখেন শাহজাহাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. আনোয়ারুল ইসলাম৷ অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হলিচাইন্ড স্কুলের শিক্ষক হাফিজ ক্বারী সাজ্জাদুর রহমান, গীতা পাঠ করেন করেন প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র রিপনরাজ বর্মন ও স্বাগত বক্তব্য রাখেন আশুগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি আবদুর রহিম দুদু মিয়া৷ রজতজয়ন্তী উদযাপন ও প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনী উপলক্ষে প্রকাশিত স্মারক গ্রন্থ ‘সিঁড়ি বাহন’র মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথিসহ অতিথিরা ৷
আশুগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের রজতজয়ন্তী উদযাপন পরিষদের আহবায়ক অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং রজতজয়ন্তী উদযাপন পরিষদের সমন্বয়ক আতিকুর রহমান আতিক, সদস্য ফখরুল ইসলাম ও মোহাম্মদ আবদুল করিমের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাশহুদুল কবীর, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী, জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার, মেট্টোপলিটন ইউনিভার্সিটির প্রক্টর ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য অ্যাডভোকেট আব্বাস উদ্দিন আহমদ, কামাল বাজার আলীম মাদ্রাসার অধ্যৰ এ.কে.এম মনোহর আলী, প্রবাসী ছইল মিয়া৷
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, থানার ওসি (তদন্ত) মাসুদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোলায়েমান হোসাইন, উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ কলেজের অধ্যক্ষ নেছার আহমদ, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মহব্বত আলী, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার খান, আওয়ামী লীগ মনোনীত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আমির আলী (দৌলতপুর), শাহনুর হোসাইন (লামাকাজী), শংকর চন্দ্র ধর (খাজাঞ্চী), প্রবাসী রফিক মিয়া (অলংকারী), অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর (রামাপাশা), আবদুল জলিল জালাল (বিশ্বনাথ সদর), আবুল কালাম জুয়েল (দেওকলস), আওয়ামী লীগ নেতা শফিক উদ্দিন স্বপন, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ, বিশ্বনাথ নতুন বাজার বণিক সমিতি সভাপতি শামীম আহমদ, যুবলীগ নেতা আবদুল আজিজ সুমন, ইকবাল হোসেন শাহীন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফয়জুল ইসলাম জয়, যুগ্ম আহবায়ক মুহিবুর রহমান সুইট, ছাত্রলীগ নেতা মিয়াদ আহমদ, রজতজয়ন্তী উদযাপন পরিষদের সদস্য সচিব বেলায়েত হোসেন, সদস্য মাহবুব আহমদ, এনামুল হক, আবদুল করিম, সিরাজ মিয়া, সুনু মিয়া, আনোয়াত হোসেন আলী, আতিকুর রহমান, গিয়াস কামাল, আজমল হোসেন, তাজুল ইসলাম, মাহমুদ আহমদ সুরত, কামরুল হাসান রিপন, আবুল বশর, আলম হোসেন, ইলিয়াস মিয়া, কামাল আহমদ, ফাহিমুজ্জামান, মনির উদ্দিন, শংকর বিহারী দাশ, নূর উদ্দিন, দিলোয়ার হোসেন, রাজা মিয়া, এবাদুর রহমান, সাইফুর রহমান, রাবি্ব আহমদ রবিন, আজিমুর রহমান রাজন, শিপন আহমদ, আলতাফ হোসেন, স্বপন চন্দ্র দাশ, শাহীন আহমদ, আমিনুল ইসলাম, রেদওয়ান আহমদ ডালিম ও তাজুল ইসলাম প্রমুখ৷





প্রধান সংবাদ এর আরও খবর

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা
ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)