শিরোনাম:
●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা
রাঙামাটি, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৭ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » সকল বিভাগ » গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের উন্নয়নের রুপকার আওয়ামীলীগ
প্রথম পাতা » সকল বিভাগ » গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের উন্নয়নের রুপকার আওয়ামীলীগ
শুক্রবার ● ২৭ অক্টোবর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের উন্নয়নের রুপকার আওয়ামীলীগ

ছবি : সংবাদ সংক্রান্ত হাফিজুল ইসলাম লস্কর, সিলেট প্রতিনিধি :: আওয়ামীলীগের উন্নয়ন সমাবেশ আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে বিয়ানীবাজার পৌরশহরের দক্ষিণ বাজারে অনুষ্ঠিত হয়েছে। উন্নয়ন সমাবেশ বীরমুক্তিযোদ্ধা আতাউর রহমান খানের সভাপতিত্বে ও বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়ালের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম নাহিদ বলেন, আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর থেকেই কৃষিখাত থেকে শুরু করে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃকালীন ভাতাসহ বিভিন্ন খাতে সরকার অনুদান কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে প্রতিনিয়ত অসহায় অসুস্থ রোগীদেরও আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে নানামুখী উদ্যোগ বাস্তবায়ন, এমনকি ভূমি ও গৃহহীনদের গৃহ নির্মাণ করে দেয়া হয়েছে বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে।

আগামী নির্বাচনে আবারও আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনার আহ্বান জানিয়ে তিনি বলেন, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের উন্নয়নের রুপকার আওয়ামীলীগ, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকাবস্থায় বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলা যেসব উন্নয়নযজ্ঞ সাধিত হয়েছে, তা অকল্পনীয়। প্রতিটি স্কুল-কলেজ ও মাদ্রাসায় একাধিক নতুন নতুন ভবন নির্মাণ করা হয়েছে। পাকা ও প্রশস্তকরণ করা হয়েছে দুই উপজেলার প্রায় প্রতিটি রাস্তাঘাট। যোগাযোগ ব্যবস্থা সহজতর ও উন্নত করতে নির্মাণ করা হয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সেতু ও কালভার্ট। সেতু-কালভার্ট ও রাস্তাঘাটের যেমন অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, তেমনি হয়েছে মডেল মসজিদ, অডিটরিয়াম, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন অবকাঠামোগত প্রতিষ্ঠানের। তাই এই দুই উপজেলার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করা প্রয়োজন।

উন্নয়ন সমাবেশে উপস্থিত ছিলেন, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল আহাদ কলা, আহমদ হোসেন বাবুল, বীর মুক্তিযোদ্ধা হারুন হেলাল চৌধুরী, সাবেক চেয়ারম্যান নাজিম উদ্দিন, ছালেহ আহমদ বাবুল, অধ্যাপক আব্দুল খালিক, যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ দিপু, বিয়ানীবাজার পৌরসভার সাবেক মেয়র মো. আব্দুস শুকুর ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, সাংগঠনিক সম্পাদক মাসুদ খান, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, বিয়ানীবাজার পৌরসভার মেয়র ফারুকুল হক, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদসহ বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড ও ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)