শিরোনাম:
●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম ●   ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন ●   জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন ●   গত দু’বছর রাষ্ট্র জুলাই শহীদদের স্বপ্নের উল্টো পথে হাটছে : সাইফুল হক ●   আত্রাইয়ে জেলেদের মাছ শিকারের মহোৎসব ●   নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   স্মৃতির ক্যানভাসে বিলুপ্তির সুর, সময়ের গহীনে সোনালী ভোর
রাঙামাটি, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৭ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে সড়ক টানেল উদ্বোধন করেন পার্বত্যমন্ত্রী
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে সড়ক টানেল উদ্বোধন করেন পার্বত্যমন্ত্রী
শুক্রবার ● ২৭ অক্টোবর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বান্দরবানে সড়ক টানেল উদ্বোধন করেন পার্বত্যমন্ত্রী

ছবি : সংবাদ সংক্রান্ত বান্দরবান :: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, একসময় পর্যটকগণ বান্দরবানের বাসটার্মিনালে আসা-যাওয়ার পথে যাতায়াতে দুর্ভোগের শিকার হতেন। পর্যটকদের জন্য সুন্দর ও সহজ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে বান্দরবানে সাড়ে চার একর জায়গা নিয়ে বাস টার্মিনাল গড়ে তোলা হয়। মন্ত্রী বলেন, রাস্তার দু’পাশের পাহাড় রক্ষা, যানজট নিরসন, দুরত্ব কমানো ও পর্যটন জেলা বান্দরবানের সৌন্দর্য পর্যটকদের কাছে আরো আকর্ষণীয় করে তুলতে বান্দরবানে দৃষ্টিনন্দন টানেল এর উদ্বোধন করা হয়েছে।
আজ শুক্রবার বান্দরবান শহরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে বান্দরবান বাস টার্মিনাল টানেল এবং বান্দরবান জেলা পরিষদের বাস্তবায়নে দশটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন অনুষ্ঠানের এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এসব কথা বলেন। এসময় পার্বত্যমন্ত্রী ৫০০ফুট দীর্ঘ ও আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন টানেল ঘুরে দেখেন।
পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পার্বত্য মানুষের প্রতি আন্তরিকতার কারণেই বান্দরবানে বাস টার্মিনাল টানেল নির্মাণ করা সম্ভব হয়েছে। তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার কারণেই বান্দরবানের উপজেলাগুলোতে হাসপাতাল নির্মাণ, উপজেলা কমপ্লেক্স ভবন নির্মাণ, ব্রীজ, কালভার্ট, রাস্তা-ঘাট, ১৪টি কলেজ, বিশ্ববিদ্যালয়, ফায়ার সার্ভিস সেন্টার নির্মাণ করা সম্ভব হয়েছে। এছাড়া প্রতিটি উপজেলায় জাতীয় গ্রীডের বিদ্যুৎ পৌঁছানো হয়েছে। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকার ৪২ হাজার ৫০০ পরিবারের মাঝে সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুতের আলো ঘরে ঘরে পৌঁছে দেয়া হয়েছে। বান্দরবানের প্রতিটি উপজেলা ও ইউনিয়নে প্রশস্ত সড়ক হয়েছে পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসহ সকলক্ষেত্রে পার্বত্য এলাকা এখন আগের চাইতে অনেক বেশি সুন্দর ও পর্যটকবান্ধব হয়েছে। তিনি বলেন, সম্প্রীতির বান্দরবানে পর্যটকদের আকর্ষণকে আরও বাড়িয়ে তুলতে ক্রমান্বয়ে আরও নান্দনিক স্থাপনা গড়ে তোলা হবে। মন্ত্রী বলেন, প্রত্যেক উপজেলায় সরকারের খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হয়েছে। আওয়ামী লীগ সরকার ছাত্রছাত্রীদের বিনামূল্যে বই দিয়েছে, উপবৃত্তি দিয়েছে, সরকারি নানান ভাতাদি দিয়েছে। কৃষকদের মাঝে পাওয়ার টিলার ও আধুনিক কৃষি যন্ত্রপাতি ও নানা উপকরণ বিনামূল্যে বিতরণ করা হয়েছে। মন্ত্রী বলেন, বান্দরবানে ১২টি সম্প্রদায়ের মানুষ নিয়ে ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন গড়ে তোলা হয়েছে। পার্বত্য অঞ্চলের মানুষের সুখ ও স্বাচ্ছন্দের জন্য সকল কিছু করেছে আওয়ামী লীগ সরকার। এসময় পার্বত্যমন্ত্রী দেশের উন্নয়নে সবাইকে আওয়ামীলীগ সরকারের পাশে থাকার এবং দেশের উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ায় আহবান জানান।
বান্দরবান জেলা পরিষদের বাস্তবায়নে ১৪ কোটি ৫ লাখ টাকার দশটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর ও উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। চলতি অর্থবছরে ২৪১ কোটি ২১ লক্ষ টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ। এর আগে আজ সকালে বান্দরবান শহরের হাফেজঘোনায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ১২ কোটি টাকা ব্যয়ে রুমা বাস টার্মিনাল ভবনের উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। চলতি অর্থ বছরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ২২০ কোটি ৬২ লাখ টাকার উন্নয়ন কাজ সমাপ্ত করেছে।
এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর ভাইস চেয়ারম্যান হারুন-অর-রশীদ, বান্দরবান পৌরসভার মেয়র শামসুল ইসলাম, বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো.শাহ আলম, পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মো. জিয়াউর রহমান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, পরিবহণ শ্রমিক নেতা ও সাবেক বান্দরবান উপজেলা চেয়ারম্যান আঃ কুদ্দুস, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও বান্দরবান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষ্মীপদ দাশ, বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি মো. আমিনুল ইসলাম বাচ্চু ও সাধারণ সম্পাদক মিনারুল ইসলাম মিনারসহ সাংবাদিকবৃন্দ, পরিবহণ শ্রমিক নেতা ও স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ
রাউজানের বৃক্ষরোপণ শুরু রাউজানের বৃক্ষরোপণ শুরু
প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল
মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)