শিরোনাম:
●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা
রাঙামাটি, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে প্রধানমন্ত্রীর সাথে অধ্যক্ষের ছবি
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে প্রধানমন্ত্রীর সাথে অধ্যক্ষের ছবি
বুধবার ● ১ নভেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে প্রধানমন্ত্রীর সাথে অধ্যক্ষের ছবি

ছবি : সংবাদ সংক্রান্ত ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে অধ্যক্ষের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কামরুল আলমের সাথে গণভবনের ডায়াসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আলাপচারিতার ছবিটি প্রতিষ্ঠানের ম্যাসেঞ্জার গ্রুপে গত ২৮ অক্টোবর শুক্রবার বিকেল ৫:৩৯ মিনিটে পোস্ট করেন অধ্যক্ষ। ছবির নিচে তিনি লেখেন “অবশেষে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ”। প্রতিষ্ঠানের ম্যাসেঞ্জার গ্রুপে ছবিটি পোস্ট করা হলেও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মঙ্গলবার (৩১অক্টোবর) এক শিক্ষকের আইডি থেকে ছবিটি ভাইরাল হলে অলোচনা-সমালোচনার জন্ম দেয়। পরে অধ্যক্ষের নির্দেশে ওই শিক্ষক ছবিটি ডিলিট করেন।
ধারণা করা হচ্ছে, ২৩.১১.২০১৯ সালে ওই প্রতিষ্ঠানে যোগদান করা অধ্যক্ষ কামরুল প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারি ও নিজেকে আওয়ামী লীগের লোক হিসেবে জাহির করাসহ সামাজিকভাবে প্রভাব বিস্তারের আশায় এ ছবিটি ম্যাসেঞ্জার গ্রুপে পোস্ট করেন।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষক প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ছবিটি প্রতিষ্ঠানের ম্যাসেঞ্জার গ্রুপে পোস্ট করা হলে শিক্ষকদের মাঝেও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ছবির ব্যাপারে অধ্যক্ষ প্রথমে শিক্ষকদের বলেন, তিনি কিশোরগঞ্জের পাকুন্দিয়া-কটিয়াদি আসন থেকে মনোনয়নের ব্যাপারে প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন।
প্রধানমন্ত্রীর সাথে অধ্যক্ষের ছবির বিষয়ে প্রতিষ্ঠানের ম্যানিজিং কমিটির সদস্য আবুল কাশেম জানান, বিষয়টি কয়েকজন শিক্ষক আমাকে জানিয়েছেন। এতে বুঝা যায় অধ্যক্ষ আধিপত্য বিস্তার করার উদ্যেশেই স্কুলের ম্যাসেঞ্জার গ্রুপে ছবিটি পোস্ট করা হয়েছে।
ঈশ্বরগঞ্জ উপজেলা সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সভাপতি সাইফুল ইসলাম তালুকদার বলেন, অধ্যক্ষ যদি বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন, তাহলে বিষয়টি ঈশ্বরগঞ্জের জন্য গর্বের। অপরদিকে ছবিটি সঠিক না হলে বিষয়টি হবে পরিতাপের।
ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাফির উদ্দিন আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর সাথে অধ্যক্ষের ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ও পরে ডিলেট করার ফলে সন্দেহের সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কামরুল আলম বলেন, ভাইরাল হওয়া ছবিটি সামরিক জাদুঘরে রক্ষিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতির সাথে আমি ছবি তুলেছি। সেখানে শত শত মানুষ ছবি তুলছে, এটা দোষের কিছু নয়। ম্যাসেঞ্জার গ্রুপে পোস্ট করা ছবি নিয়ে শিক্ষকরা ফান করেছে মাত্র। দায়িত্বশীল পদে থেকে প্রধানমন্ত্রীর ছবি নিয়ে ফান করা যায় কি না এমন প্রশ্নের উত্তরে ‘তিনি দোষের কিছু দেখছেন না বলে জানান’। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ভাইরাল হওয়ায় নেতিবাচক প্রতিক্রিয়া বন্ধে আপনি কোনো পদক্ষেপ নিয়েছেন কি না এমন প্রশ্নের উত্তরে “আমি সিদ্ধান্ত নিয়েছি আমার আইডি থেকে একটি পোস্ট দেব” বলে জানান তিনি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন জানান, প্রধানমন্ত্রীর সাথে ছবির বিষয়টি আমার জানা নাই। তবে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ না করে এধরনের ছবি কোথাও পোস্ট করা নেহায়ের অন্যায়।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোসা. হাফিজা জেসমিন জানান, দেশে বিদেশে বিভিন্ন মিউজিয়ামে বিখ্যাত ব্যাক্তিদের এমন ছবি সংরক্ষিত আছে। যেখানে অনেকেই ছবি তুলেন। তবে এসমস্ত ছবি প্রচার, প্রকাশ ও ব্যাবহারের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করা উচিত। এধরনের ছবি সোশ্যাল সাইটে প্রকাশের ক্ষেত্রে ক্যাপশনে লিখে দেওয়াই উত্তম।





ময়মনসিংহ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি
এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল
ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা
ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড
সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময়
দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ
ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২
নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)