শিরোনাম:
●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি
রাঙামাটি, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিলেট শাবিপ্রবি শিক্ষার্থীর মৃতদেহ রাস্তার পাশ থেকে উদ্ধার
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিলেট শাবিপ্রবি শিক্ষার্থীর মৃতদেহ রাস্তার পাশ থেকে উদ্ধার
বুধবার ● ১ নভেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিলেট শাবিপ্রবি শিক্ষার্থীর মৃতদেহ রাস্তার পাশ থেকে উদ্ধার

ছবি : সংবাদ সংক্রান্ত হাফিজুল ইসলাম লস্কর, সিলেট প্রতিনিধি :: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সিলেটের রসায়ন বিভাগের ১৯-২০ সেশনের শিক্ষার্থী রাকিবুল হাসানের মৃতদেহ রাস্তার পাশ থেকে উদ্ধার করে গোয়াইনঘাট থানা পুলিশ।

বুধবার ১লা নভেম্বর ভোর ৪টার দিকে গোয়াইনঘাট থানার সালুটিকর তদন্ত কেন্দ্রের নিকটবর্তী এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন গোয়াইনঘাট থানার সহকারী উপ-পরিদর্শক খালিক।

তিনি জানান, ‘ভোর ৪টার দিকে আমরা তার মরদেহটি রাস্তার পাশ থেকে উদ্ধার করি। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। সন্দেহ করা হচ্ছে সে এক্সিডেন্ট করেছে। সে মোটর সাইকেল যোগে কোথাও যাচ্ছিলো।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী বলেন, ‘তাকে সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজে নিয়ে আসা হচ্ছে। আমরা খবর পেয়েছি সে এক্সিডেন্ট করেছে। তবে এখনো বিস্তারিত জানা যায়নি

সিলেটে পিকেটিং কালিন যুবদল কর্মী নিহত

সিলেট :: দেশব্যাপী বিএনপির ডাকা অবরোধের প্রথম দিন মঙ্গলবার (৩১ অক্টোবর) সিলেটে পিকেটিং করে পুলিশের ধাওয়া খেয়ে পালানোর সময় সড়ক দুর্ঘটনায় এক যুবদল কর্মী নিহত হয়েছে। দক্ষিণ সুরমার রশিদপুরে এ ঘটনা ঘটে। নিহত যুবদল কর্মীর নাম জিল্লুর রহমান, সে গোলাপগঞ্জের মদনগৌরি এলাকার এলাইছ মিয়ার ছেলে।

পুলিশ জানায়, ঢাকা-সিলেট মহাসড়কের লালাবাজারে অবরোধের সমর্থনে পিকেটিং করে পালানোর সময় মোটর সাইকেল দুর্ঘটনায় মারা গেছেন তিনি।

এব্যাপারে দক্ষিণ সুরমা থানার ওসি শামসুদ্দোহা বলেন, পিকেটিং করার সময় আইনশৃঙ্খলা বাহিনী দেখে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনা আহত হন জিল্লুর। পরে স্হানীয়রা তাকে আহত অবস্থায় ওসমানী হাসপাতালের নিয়ে গেলে ডাক্তাররা থাকে মৃত ঘোষনা করেন।

ইসলামী ছাত্রমজলিস শায়খুল হাদীস আজিজুল হক্ব রহ.জোন শাখা পূর্নগঠন সম্পন্ন

সিলেট :: বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলার অন্তর্গত শায়খুল হাদীস আজিজুল হক্ব রহ. জোন শাখা পূণর্গঠন উপলক্ষে অস্থায়ী কার্যালয়ে মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুর ২ ঘটিকার সময় ছাত্র সমাবেশের আয়োজন করা হয়।

নির্বাচন কমিশনার ও প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রমজলিসের সেক্রেটারী জেনারেল মুহাম্মদ আশিকুর রহমান জাকারিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গন মানুষের সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলার সভাপতি মুফতি আজিজুল হক্ব।

জোন সভাপতি আশিকুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি আমীর হামযার পরিচালনায় অনুষ্ঠিত হওয়া ছাত্র সমাবেশে কর্মীদের প্রত্যক্ষ ভোটে ২৩-২৪ সেশনের জন্য সভাপতি হিসাবে নির্বাচিত হন মুহাম্মদ আশিকুর রহমান ও সেক্রেটারী মনোনীত হন আমীর হামযা।

কমিটির অন্যান্য নির্বাচিত নেতৃত্ববৃন্দ হলেন, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ সাইফুল্লাহ, বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ শাহজাহান, অফিস সম্পাদক রাহেল আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক তৈয়বুর রহমান, ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক আল-ইমরান, স্কুল ও ক্যাম্পাস বিষয়ক সম্পাদক মুহাম্মদ আলী, মাদরাসা বিষয়ক সম্পাদক মনসুর আহমদ প্রমূখ।

নতুন ঠিকানায় সিলেট পিআইডি

সিলেট :: মঙ্গলবার ৩১ অক্টোবর আঞ্চলিক তথ্য অফিস (সিলেট পিআইডি) সিলেটের অফিসের স্থান পরিবর্তন করা হয়েছে। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল স্বপ্নীল-৫২ নম্বর বাড়ি থেকে কাজিরবাজার ব্রিজ বা ‘সেলফি ব্রিজ’ সংলগ্ন দক্ষিণ সুরমার ৩৫০/৬, খোজারখোলা স্কয়ারে দোতলা ভবনে স্থানান্তর করা হয়েছে।

মঙ্গলবার ৩১ অক্টোবর উপপ্রধান তথ্য অফিসার মুঃ সুমন মেহেদী স্বাক্ষরিত এক চিঠিতে সংশ্লিষ্ট সবাইকে নতুন ঠিকানায় পত্রপ্রেরণ অথবা যোগাযোগের জন্য অনুরোধ করেছেন।

কর্মকর্তা ও কর্মচারীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় অফিসে স্থানাভাবের কারণে নতুন ঠিকানায় দোতলা ভবনে স্থানান্তর করা হয়েছে বলে জানান উপপ্রধান তথ্য অফিসার মুঃ সুমন মেহেদী। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এতে সিলেট আঞ্চলিক তথ্য অফিস সরকার এবং জনগণের মধ্যে তথ্য সেতুবন্ধ তৈরি করতে আরো বেশি ভূমিকা রাখতে পারবে।





প্রধান সংবাদ এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)