শিরোনাম:
●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
রাঙামাটি, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » স্মার্ট বাংলাদেশ গড়তে প্রযুক্তিনির্ভর দক্ষ গ্র্যাজুয়েট প্রয়োজন : চুয়েট ভিসি
প্রথম পাতা » চট্টগ্রাম » স্মার্ট বাংলাদেশ গড়তে প্রযুক্তিনির্ভর দক্ষ গ্র্যাজুয়েট প্রয়োজন : চুয়েট ভিসি
বুধবার ● ১ নভেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

স্মার্ট বাংলাদেশ গড়তে প্রযুক্তিনির্ভর দক্ষ গ্র্যাজুয়েট প্রয়োজন : চুয়েট ভিসি

ছবি : সংবাদ সংক্রান্ত চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় “চট্টগ্রাম স্মার্ট কর্মসংস্থান মেলা-২০২৩” সম্পন্ন হয়েছে। এ উপলক্ষ্যে আজ ৩১শে অক্টোবর মঙ্গলবার বেলা ১২ টায় চুয়েটের শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের মাল্টিপারপাস ভবন মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম । এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল চট্টগ্রামের আঞ্চলিক পরিচালক প্রকৌশলী মো. ফিরোজ আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন কোডার্স ট্রাস্ট বাংলাদেশের প্রকল্প ও যোগাযোগ শাখার বিভাগীয় প্রধান প্রকৌশলী কাজী তারানা। স্মার্ট কর্মসংস্থান মেলায় দেশের প্রথম সারির ২০টি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। মেলায় আগ্রহী চাকুরিপ্রত্যাশীগণ পছন্দমত চাকরি নিতে আবেদন করার সুযোগ পান এবং প্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিক সাক্ষাৎকার নেওয়ার মাধ্যমে কর্মী বাছাই ও নিয়োগ প্রদানের সুযোগ দেন। এছাড়া কর্মসংস্থান মেলায় দক্ষতা উন্নয়ন, উদ্ভাবন ও তথ্যপ্রযুক্তির বিভিন্ন বিষয় নিয়ে পৃথক প্রবন্ধ উপস্থাপন করেন। এতে চুয়েটের বিভিন্ন বিভাগের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন স্মার্ট বাংলাদেশ গড়া। সেটা বাস্তবায়ন করতে হলে তরুণদের ভূমিকা সবচেয়ে বেশি। স্মার্ট বাংলাদেশ গড়তে আমাদের স্মার্ট ও প্রযুক্তিনির্ভর দক্ষ গ্র্যাজুয়েট প্রয়োজন। দক্ষতাই এখন চূড়ান্ত কথা। বর্তমান প্রজন্মকে স্মার্ট করা গেলেই স্মার্ট বাংলাদেশ গড়া সহজতর হবে। স্মার্ট দুনিয়ায় চাকরির পেছনে না ছুটে নিজেকে চাকরিদাতার ভূমিকায় আসতে হবে। তবেই বঙ্গবন্ধুকন্যার স্মার্ট বাংলাদেশের স্বপ্ন সফল হবে। দেশের প্রধান সমস্যা মুদ্রাস্ফীতি ও ডলার সঙ্কট। সেক্ষেত্রে তরুণদের তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে তুলে ফ্রিল্যান্সিংয়ে নিয়োজিত করতে পারলে দেশ অর্থনৈতিকভাবে যেমন উপকৃত হবে, তেমনি বৈদেশিক মুদ্রাও অর্জিত হবে।”





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)