শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল
রাঙামাটি, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে রাউজান প্রেসক্লাবের মানববন্ধন
প্রথম পাতা » চট্টগ্রাম » সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে রাউজান প্রেসক্লাবের মানববন্ধন
বুধবার ● ১ নভেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে রাউজান প্রেসক্লাবের মানববন্ধন

ছবি : সংবাদ সংক্রান্ত আমির হামজা, রাউজান প্রতিনিধি :: ঢাকায় পেশাগত দায়িত্বপালনকালে বিএনপির সমাবেশ থেকে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে রাউজান প্রেসক্লাব। ১ নভেম্বর বুধবার সকালে রাউজান প্রেসক্লাবের স্থায়ী কার্যাললের সামনে চট্টগ্রাম-রাঙামাটি মহা সড়কে অনুষ্ঠিত সমাবেশের সভপতিত্ব করেন রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলম। সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সহ সম্পাদক আজিজ উদ্দিন ইমু, বক্তব্য রাখেন রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর মোহাম্মদ আসলাম, সাবেক সহ-সভাপতি মাওলানা এম বেলাল উদ্দিন, সাবেক সভাপতি প্রদীপ শীল, সিনিয়র সহ-সভাপতি নেজাম উদ্দিন রানা, সহ-সভাপতি এম. রমজান আলী, দপ্তর সম্পাদক আমির হামজা, যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান আনছারী, অর্থ সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবিদ মাহমুদ, সদস্য রতন বড়ুয়া, সাংবাদিক মাওলানা তৈয়বুল ইসলাম, সাংবাদকর্মী নকিব সিদ্দির্কী, উপজেলা যুবলীগ নেতা ছাবের হোসেন, মিজানুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু, পৌরসভা ছাত্রলীগের সভাপতি অনুপ চক্রবর্ত্তী, ছাত্রলীগ নেতা নাছির উদ্দিন, মোহাম্মদ পথিক ইকবাল, অনন্ত প্রলয় চাকমা, তহিদুল আলম, ব্যবসায়ী আজাদ হোসেন, প্রবাসী ইসমাইল, ইউপি সদস্য ফোরকান। মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, বিএনপি শান্তিপূর্ণ সমাবেশের নামে সাংবাদিকদের উপর হামলা করেছে। তারা রাজনীতির অন্তরালে চিহ্নিত সন্ত্রাসী লালন পালন করছে। এসব চিহ্নিত অপরাধীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একই সঙ্গে পুলিশ সদস্য নিহতের ঘটনায় তীব্র নিন্দা ও হত্যাকারীদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়। এছাড়া প্রেস স্টিকার সম্বলিত জেকেট পড়ে গাড়িপোড়ানো সন্ত্রাসীরা সাংবাদিকদের সম্মান ক্ষুন্ন করার প্রতিবাদ জানিয়ে দেশের জান-মাল ক্ষতিসাধনকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করা হয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)