শিরোনাম:
●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা
রাঙামাটি, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » সকল বিভাগ » অবরোধের তৃতীয় দিনেও রাজনৈতিক উত্তাপহীন সিলেটের বিয়ানীবাজার
প্রথম পাতা » সকল বিভাগ » অবরোধের তৃতীয় দিনেও রাজনৈতিক উত্তাপহীন সিলেটের বিয়ানীবাজার
বৃহস্পতিবার ● ২ নভেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অবরোধের তৃতীয় দিনেও রাজনৈতিক উত্তাপহীন সিলেটের বিয়ানীবাজার

ছবি : সংবাদ সংক্রান্ত হাফিজুল ইসলাম লস্কর, সিলেট প্রতিনিধি :: বিএনপির দেশব্যাপী অবরোধের তৃতীয় দিন বৃহস্পতিবার ২ নভেম্বর অতিবাহিত হয়েছে। হরতাল ও অবরোধ কর্মসূচিতে সিলেটের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল ও গাড়ি ভাংচুরের মত অপ্রীতিকর ঘটনা সংগঠিত হলেও ব্যাতিক্রম ছিলো বিয়ানীবাজার। আজ শেষ দিনেও শান্ত এবং নিরুত্তাপ রয়েছে বিয়ানীবাজার পৌরশহর। আঞ্চলিক কিংবা গ্রামীণ সড়কগুলো বিএনপি-জামায়াত এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে কোন ধরনের মিছিল-মিটিং কিংবা অবরোধ কর্মসূচি পালন করতে দেখা যায়নি।

বিএনপির দেশব্যাপী তিনদিন ব্যাপি অবরোধ বিয়ানীবাজার নিরুত্তাপ থাকলেও দুপুর ১২টার দিকে পৌরশহরের প্রধান সড়কে কিছু সময়ের জন্য উপজেলা ছাত্রলীগ নেতা মাহবুব হোসেন আজাদ জিসানের নেতৃত্বে ছাত্রলীগ নেতৃবৃন্দকে অবরোধ বিরোধী মৌন মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করতে দেখা গেছে।

এদিকে, বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের অবরোধের দু’দিন বিয়ানীবাজারের সার্বিক পরিস্থিতি ছিল একেবারেই শান্ত। দেশের বিভিন্ন স্থানে এই কর্মসূচির পক্ষ-বিপক্ষ নিয়ে অনেকটা উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করলেও বিয়ানীবাজার উপজেলার চিত্র ছিল একেবারেই ভিন্ন। আজ তৃতীয় দিন পৌরশহরের পরিস্থিতি অন্য দুই দিনের মতো শান্ত থাকলেও সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। শহরের প্রধান সড়কের পুলিশ মোতায়েন করা রয়েছে।

তবে বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের তৃতীয় দিনেও বৃহস্পতিবার বিয়ানীবাজার থেকে দূরপাল্লার যানবাহন চলছে না। কেবল হালকা যানবাহন চলাচল স্বাভাবিক অবস্থায় রয়েছে। পৌরশহরের সর্বত্রই খোলা রয়েছে ব্যবসা প্রতিষ্ঠান, জনসাধারণের চলাচলও ছিল খুবই স্বাভাবিক।





আর্কাইভ