শিরোনাম:
●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল
রাঙামাটি, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৭ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » ময়মনসিংহ » অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ৪৫ শিক্ষক-কর্মচারীর
প্রথম পাতা » ময়মনসিংহ » অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ৪৫ শিক্ষক-কর্মচারীর
বৃহস্পতিবার ● ৭ ডিসেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ৪৫ শিক্ষক-কর্মচারীর

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা উচ্চমাধ্যমিক বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ এমএ হালিমের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, ক্ষমতার ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে। কলেজটিতে শিক্ষার্থী রয়েছে ২২শ’র মতো। শিক্ষক কর্মচারী আছেন ৫৬ জন। তার মধ্যে ৪৫ শিক্ষক-কর্মচারীই অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে উচাখিলা উচ্চমাধ্যমিক বিদ্যালয় ও কলেজের শিক্ষক মিলনায়তনে সাংবাদিকদের ডেকে নিয়ে অধ্যক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ করেন শিক্ষকেরা। এ সময় সাংবাদিকদের হাতে ধরিয়ে দেন ইউএনও’র কাছে দেওয়া লিখিত অভিযোগটি।
মো. আমিনুল হক নামে এক শিক্ষক বলেন, গত ১০ আগস্ট শিক্ষা মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে। ওই প্রজ্ঞাপন অনুসারে প্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়ে পাঁচটি উপ-কমিটি গঠন করা হয়। এগুলো হচ্ছে অর্থ ও ক্রয়, আভ্যন্তরীণ নিরীক্ষা, উন্নয়ন সংক্রান্ত , বেতন ফি আদায়, ও শিখন অর্জন মূল্যায়ন উপকমিটি। বিশেষ করে অর্থ ও ক্রয় উপকমিটি ও আভ্যন্তরীণ নিরীক্ষা উপকমিটির সদস্যরা কার্যক্রম শুরু করার পর থেকে অধ্যক্ষের সাথে বিবাদ শুরু হয়। আমিনুল হক আরও বলেন, অধ্যক্ষ এমএ হালিম অর্থ ও ক্রয় উপ-কমিটির সাথে কোনো আলোচনা না করে প্রতিষ্ঠানে লাখ লাখ টাকা খরচ করে আসছেন। অথচ নগদ ১৫ হাজার টাকার বেশি অর্থ অধ্যক্ষের হাতে রাখার নিয়ম নেই। খরচের জন্য বেশি অর্থের প্রয়োজন পড়লে অর্থ ও ক্রয় উপ-কমিটির অনুমোদন নিতে হবে।
আভ্যন্তরীণ নিরীক্ষা উপ-কমিটির সদস্য শিক্ষক মো. এমদাদুল হক বলেন, নিরীক্ষার সময় অধ্যক্ষ এমএ হালিমের বিরুদ্ধে ছয় লাখ টাকার বেশি আপত্তি উঠে। কিন্তু আপত্তি নিষ্পত্তি না করে কমিটির সদস্যদের নিরীক্ষা প্রতিবেদন দেওয়ার জন্য চাপ দেন অধ্যক্ষ। কিন্তু শিক্ষকেরা এ বিষয়ে প্রতিবাদ করেন।
প্রতিষ্ঠানের কলেজ শাখার শিক্ষক মো. মিজানুর রহমান বলেন, উপ-কমিটি গঠিত হওয়ার পর থেকে অধ্যক্ষের বিরুদ্ধে কমিটিকে উপেক্ষা করার প্রবণতা দেখা দিয়েছে। এতে করে প্রতিষ্ঠানে এক ধরনের বিশৃঙ্খলা দেখা দিয়েছে। অধ্যক্ষ শিক্ষকদের সাথে খারাপ আচরণ করেন। গত ১৯ অক্টোবর প্রতিষ্ঠানটি সরকারের কাছ থেকে পাঁচ লাখ টাকা অনুদান প্রাপ্ত হয়। সেই অনুদানটি সংগ্রহ করার জন্য অধ্যক্ষ ৪০ হাজার টাকা ঘুষ দিয়েছেন বলে শিক্ষকদের জানান। কিন্তু কাকে ঘুষ দিয়েছেন নাম জানতে চাইলেও বলেননি। এছাড়াও অনুদান থেকে শিক্ষক ও দরিদ্র শিক্ষার্থীদের বরাদ্দ বিতরণ করে বাকী তিন লাখ ২৫ হাজার টাকা নিজের পকেটে রেখে দেন বলে অভিযোগ করেন শিক্ষক মো. মিজানুর রহমান।
আরও কয়েকজন শিক্ষকের সাথে কথা বলে জানা যায়, এসব বিষয় নিয়ে কথা বলতে গেলে অধ্যক্ষ সংশ্লিষ্ট শিক্ষকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করা শুরু করেন। এসব আচরণের মধ্যে শিক্ষকদের গুণ্ডা বলে আখ্যায়িত করা, শিক্ষক পরিষদের সভায় উপস্থিত হয়ে শিক্ষকদের দিকে তেড়ে গিয়ে মারমুখি আচরণ করার পাশপাশি নানা ধরনের হুমকি প্রদান করার অভিযোগও রয়েছে অধ্যক্ষ এমএ হালিমের বিরুদ্ধে।
এ বিষয়ে উচাখিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কলেজটির দাতা সদস্য আনোয়ারুল হাসান খান সেলিম জানান, ঐতিহ্যবাহি কলেজটির বর্তমান অচলাবস্থার জন্য দায়ী অধ্যক্ষ। তাঁর উপযুক্ত বিচার না হলে কলেজটির ভবিষ্যত অন্ধাকার।
অভিযোগ প্রসঙ্গে অধ্যক্ষ এমএ হালিম বলেন, শিক্ষকদের এসব অভিযোগ ঠিক নয়। তাঁরা কোথায়, কখন, কার কাছে অভিযোগ করেছেন এ সম্পর্কে তিনি কিছু জানেন না। অভিযোগ করলে তদন্ত হবে। তখন তিনি বিষয়টি জেনে নেবেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)