শনিবার ● ৯ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » খেলা » বরকলে ব্যাডমিন্টন ও লংগদুতে সাঁতার প্রতিযোগিতা সম্পন্ন
বরকলে ব্যাডমিন্টন ও লংগদুতে সাঁতার প্রতিযোগিতা সম্পন্ন
রাঙামাটি :: ক্রীড়া পরিদপ্তর প্রণীত ২০২৩-২৪ বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় রাঙামাটি জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বরকল উপজেলায় বিলছড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে স্থানীয় ০৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১০০ জন ক্রীড়ামোদী স্কুল শিক্ষার্থী অংশগ্রহণে ০৬ ডিসেম্বর দিনব্যাপী একক ও দ্বৈত ইভেন্টের ব্যাডমিন্টন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে বিলছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিঘœ বিনাসন চাকমার সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে বিজয়ী প্রতিযোগীদেরকে পুরস্কার বিতরণ করেন রাঙামাটি জেলা ক্রীড়া অফিসার(অঃদাঃ) মোঃ আফাজ উদ্দিন।
০৭ ডিসেম্বর লংগদু উপজেলা সদরে রাবেতা মডেল উচ্চ বিদ্যালয় সংলগ্ন কাপ্তাই লেকে স্থানীয় ০৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১১৪ জন ক্রীড়ামোদী স্কুল শিক্ষার্থী অংশগ্রহণে দিনব্যাপী ০৪ টি ইভেন্টের সাঁতার ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সমাপনী অনুষ্ঠানে রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল করিম এর সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে বিজয়ী প্রতিযোগীদেরকে পুরস্কার বিতরণ করেন রাঙামাটি জেলা ক্রীড়া অফিসার(অঃদাঃ) মোঃ আফাজ উদ্দিন।





নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড়
দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন