সোমবার ● ১১ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি সরকারী কলেজে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক কুইজ প্রতিযোগিতা
রাঙামাটি সরকারী কলেজে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক কুইজ প্রতিযোগিতা
স্টাফ রিপোর্টার :: রাঙামাটি সরকারী কলেজে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক শিক্ষামূলক সেশন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আজ ১১ ডিসেম্বর সোমবার বেলা ১১টায় জেলা লিগ্যাল এইড অফিসের উদ্যোগে রাঙামাটি সরকারি কলেজের ছাত্র-ছাত্রীদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
কলেজের অধ্যক্ষ তুষার কান্তি বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মো. জুনাইদ।
এ সময় সিনিয়র সহকারী জজ মো. জুনাইদ বলেন, বিনা খরচে আইনগত সহায়তা ও পরামর্শ এবং আপোষে বিরোধ মীমাংসার জন্য সরকার লিগ্যাল এইডের মাধ্যমে জনগনের কল্যাণে কাজ করে যাচ্ছে।
এ সময় কলেজের প্রায় ২শত শিক্ষার্থী সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে এক কুইজ প্রতিযোগিতায় অংশ নেন।তাদের মধ্যে বিজয়ী ০৫ জনকে কলেজের শিক্ষকবৃন্দ ও জেলা লিগ্যাল এইড অফিসার পুরস্কার তুলে দেন।





ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন
জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি
রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা
বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার