শিরোনাম:
●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান
রাঙামাটি, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১২ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে গণতন্ত্র অলিম্পিয়াড অনুষ্ঠিত
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে গণতন্ত্র অলিম্পিয়াড অনুষ্ঠিত
মঙ্গলবার ● ১২ ডিসেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে গণতন্ত্র অলিম্পিয়াড অনুষ্ঠিত

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ‘সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ’ এই স্লোগানের আলোকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গণতন্ত্র অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। সোমবার ঈশ্বরগঞ্জ সরকারী ডিগ্রি কলেজ ক্যাম্পাসে দি হাঙ্গার প্রজেক্টের আয়োজনে সুজন-সুশাসনের জন্য নাগরিকের সহযোগিতায় ভোটার সচেতনতা ও নাগরিক সক্রিয়তা কার্যক্রমের আওতায় গণতন্ত্র অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। গণতন্ত্র অলিম্পিয়াড প্রতিযোগিতায় উপজেলার ৮টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় ৪শ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ ও ঈশ্বরগঞ্জ উপজেলা সুজনের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠিত গণতন্ত্র অলিম্পিয়াডে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ, ঈশ্বরগঞ্জ সরকারী ডিগ্রি কলেজ, আইডিয়াল কলেজ, রেসিডেন্সিয়াল কলেজ, আলীনগর কারিগরি ও বাণিজ্যিক কলেজ, সোহাগী ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঈশ্বরগঞ্জ ডিএস কামিল মাদরাসা, ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের ৩শ ৯৮জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। এছাড়াই সর্বোচ্চ নাম্বারধারী ১০জনের মাঝে ৭জনকে মেডেল ও প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদেরকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

প্রথম স্থান অধিকার করেন ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী আশরাফুল হায়াত, ২য় স্থান অধিকার করে ঈশ্বরগঞ্জ সরকারী ডিগ্রি কলেজের শিক্ষার্থী তাসলিমা আক্তার ও ৩য় স্থান অধিকার করেন ঈশ্বরগঞ্জ রেসিডেন্সিয়াল কলেজের শিক্ষার্থী শফিউজ্জামান।

ঈশ্বরগঞ্জ সরকারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মাহবুবুর রহমান। বিশেষ ছিলেন ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মাজেদুর রহমান, দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ ময়মনসিংহ জেলার আঞ্চলিক সমন্বয়কারী জয়ন্ত কর, আঞ্চলিক একাউন্স অফিসার রেজাউল করিম, এলাকা সমন্বয়কারী এএনএন নাজমুল হাসান, মিপসের ময়মনসিংহ জেলা ম্যানেজার আক্তারুজ্জামান, স্বাধীনতা শিক্ষক পরিষদ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আহবায়ক আব্দুল্লাহ আল মামুন কামাল, সুশাসনের জন্য নাগরিক সুজন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক নীলকন্ঠ আইচ মজুমদার প্রমুখ।





ময়মনসিংহ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে
ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২
ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার
ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল
ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২
১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড়
ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)