শিরোনাম:
●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
রাঙামাটি, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » কুষ্টিয়া » কুষ্টিয়ার উন্নয়নের রূপকার এমপি হানিফ
প্রথম পাতা » কুষ্টিয়া » কুষ্টিয়ার উন্নয়নের রূপকার এমপি হানিফ
মঙ্গলবার ● ২ জানুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কুষ্টিয়ার উন্নয়নের রূপকার এমপি হানিফ

--- কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধ :: এক সময়ের অবহেলিত পদ্মা-গড়াই বিধৌত বিস্তীর্ণ এক জনপদ ও শিল্প, সাহিত্য এবং সংস্কৃতির রাজধানী হিসেবে পরিচিত এ কুষ্টিয়া জেলা। বিগত বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার আমলে কুষ্টিয়া ছিল উন্নয়নের ছোঁয়া বঞ্চিত এক জনপদ। বলা যেতে পারে, বিমাতাসুলভ নির্মম আচরণের শিকার হয় এই জেলা। কিন্তু অবহেলিত কুষ্টিয়া জনপদের মানুষের কাছে আশীর্বাদ হয়ে এসেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। দলের সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়চেতা এবং দূরদর্শী সিদ্ধান্তে পাল্টে যেতে থাকে এখনকার দৃশ্যপট। এ সময় কুষ্টিয়া-৩ (কুষ্টিয়া সদর) আসনের এমপি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক উন্নয়নের রূপকারখ্যাত মাহবুব-উল-আলম হানিফের তত্ত্বাবধানে জেলায় ব্যাপক উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হয়। খোঁজ নিয়ে জানা যায়, এসব উন্নয়ন প্রকল্পের মধ্যে রয়েছে কুষ্টিয়া-হরিপুর সংযোগ সেতু, কুষ্টিয়া মেডিক্যাল কলেজ, শহর বাইপাস সড়ক, সুইমিংপুল কমপ্লেক্স, মেডিক্যাল কলেজের পূর্ব পাশে তৈরি করা হচ্ছে একটি আইটি পার্ক, খুলনা বিভাগের প্রথম সারীর শেখ কামাল স্টেডিয়াম, কুষ্টিয়া শহরের বাইরে বর্তমান আওয়ামী লীগ সরকারের আরেকটি বৃহৎ উন্নয়ন প্রকল্প কুমারখালী উপজেলার শহীদ গোলাম কিবরিয়া সেতু গড়াই সেতু যা এখন দৃশ্যমান। কুষ্টিয়ায় ফোর লেন সড়ক নির্মাণ প্রকল্পের কাজ চলছে, গড়াই নদীর তীনে তৈরী হয়েছে জেলা পরিষদের ইকোপার্ক, নবনির্মিত কুষ্টিয়া চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বহুতল ভবন, খুলনা বিভাগের মধ্যে আকর্ষণীয় ও আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ৬তলা বিশিষ্ট একটি সার্কিট হাউস, জেলা পরিষদ ভবন, মডেল মসজিদ এবং জেলা শিল্পকলা একাডেমির অত্যাধুনিক কমপ্লেক্স ভবন নির্মণের মতো গুরুত্বপূর্ণ অনেক কাজ। এগুলোর নির্মান কাজ সম্পন্ন করেছেন মাহবুব-উল-আলম হানিফ। কুষ্টিয়ার উন্নয়ন সম্পর্কে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম বলেন, বাংলাদেশে বর্তমানে যে উন্নয়নের ধারা চলছে, তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঐকান্তিক ইচ্ছায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফের নেতৃত্বে গত ৪২ বছর ধরে স্থানীয় জনগণের প্রত্যাশিত উন্নয়ন কর্মকান্ডগুলোর বেশিরভাগই এখন দৃশ্যমান হয়েছে। কিছু প্রকল্পের কাজ চলমান রয়েছে। নিজ জেলার উন্নয়ন কাজ সম্পর্কে কুষ্টিয়ার উন্নয়নের রূপকার আখ্যায়িত বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ (সদর) আসনের এমপি মাহবুব-উল-আলম হানিফ বলেন, দেশ স্বাধীনের পর বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলেই কুষ্টিয়ায় ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। জেলাবাসীর দীর্ঘ দিনের প্রত্যাশাগুলো একে একে বাস্তাবায়িত হয়েছে। হরিপুর সংযোগ সেতু, বাইপাস সড়ক, মেডিক্যাল কলেজ, আধুনিক সুইমিংপুল কমপ্লেক্স নির্মাণসহ এই জেলার বহু স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা নির্মাণ করা হয়েছে। ফোর লেনের কাজ প্রায় শেষের দিকে। তাছাড়া সড়ক নির্মাণ ও সংস্কার কাজও করা হয়েছে। হানিফ বলেন, আমাদের প্রত্যেকের পরিশ্রম ও আন্তরিকতার কারণে সফলতার সঙ্গে এগিয়ে যাচ্ছে জেলার প্রতিটি উন্নয়ন প্রকল্পের কাজ। তিনি আরও বলেন, এ দেশে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকারের কোন বিকল্প নেই। এই দেশের উন্নয়ন কীভাবে করতে হয়, এ দেশের মানুষের ভাগ্য কিভাবে পরিবর্তন করতে হয় তা কেবল শেখ হাসিনা সরকারই জানে। এছাড়া কুষ্টিয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এর একাংশের আউটডোর চালু চলেছে এখনো কিছু নির্মাণ প্রকল্পের কাজ চলমান রয়েছে। উন্নয়ন নিয়ে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ সদর উদ্দিন খান বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঐকান্তিক ইচ্ছা আর কুষ্টিয়া-৩ (সদর) আসনের এমপি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফের আন্তরিক প্রচেষ্টায় বর্তমান সরকারের সময় কুষ্টিয়ার বিভিন্ন সেক্টরে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। স্বাধীনতার পূর্বে ও পরে দীর্ঘকাল এই জেলা ছিল উন্নয়ন বঞ্চিত। কুষ্টিয়ার পিছিয়ে পড়া এই উন্নয়নকে এগিয়ে নিতে প্রাণান্তকর চেষ্টা করছেন জেলার সকল উন্নয়ন ও অগ্রগতির মূর্ত প্রতীক উন্নয়নের রূপকার জননেতা মাহবুব-উল-আলম হানিফ এমপি। তারই তত্ত্বাবধানে ইতোমধ্যেই কুষ্টিয়াবাসীর দীর্ঘ দিনের প্রাণের দাবিগুলো একে একে বাস্তবায়ন হয়েছে।





কুষ্টিয়া এর আরও খবর

কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার
কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)