শনিবার ● ৬ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » ঢাকা » আগামীকালের নির্বাচন - নির্বাচন খেলা ভোটারদের প্রতি চরম অবমাননার সামিল : সাইফুল হক
আগামীকালের নির্বাচন - নির্বাচন খেলা ভোটারদের প্রতি চরম অবমাননার সামিল : সাইফুল হক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে আগামীকাল ৭ জানুয়ারী সরকার ও সরকারি দলের একতরফা ভাগবাটোয়ারার ডামি নির্বাচন বর্জন করে সরকারের প্রতি গণঅনাস্থা জানাতে দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, সরকারী দল ও তার মানসম্মানহীন মিত্রদের মধ্যে আগামীকালের নির্বাচন নির্বাচন খেলায় দেশ ও জনগণের কোন স্বার্থ নেই।
তিনি বলেন, অবাধ নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য নির্বাচনকালীন নিরপেক্ষ অন্তর্বর্তী সরকারের গণদাবিকে অস্বীকার করে বিরোধী দলবিহীন আর একটি ব্যর্থ, অকার্যকর ও নির্বাচনী তামাশায় জনগণের আগ্রহ ও অংশ নেবারও কোন কারণ নেই।নির্বাচনের নামে এই গণতামাশা ভোটারদের প্রতি চরম অবমাননার সামিল।
তিনি বলেন,ভোটপ্রদানে অনিচ্ছুক ভোটারদের ভোট কেন্দ্রে আনতে গোটা রাষ্ট্রীয় প্রশাসন ও সরকারি দল থেকে থেকে যে ধরনের চাপ,হুমকি, প্রলোভন ও ব্লাকমেইলিং করা হচ্ছে তা রীতিমতো অবিশ্বাস্য ও নজিরবিহীন। ভোট দিতে না আসলে ভোটারদেরকে দেখে নেবার কথাও বলা হচ্ছে।আর ভোটারদের মধ্যে অর্থও ছড়ানো হচ্ছে বেশুমার।
তিনি বলেন, সরকার ও সরকারি দলের এইসব নির্বাচনী তৎপরতার সাথে অবাধ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের কোন সম্পর্ক নেই।বরং এই নির্বাচনী তামাশা দেশে ফ্যাসিবাদী দুঃশাসনকে, সরকারের অবৈধ ও অনৈতিক ক্ষমতা কেবল আরও প্রলম্বিত করবে; দূর্নীতি- দূর্বৃত্তায়নকে উৎসাহিত করবে।
তিনি বলেন, পরপর তৃতীয় বারের মত বিরোধী দলবিহীন নির্বাচনী প্রহসন সরকার ও সরকারি দলের রাজনৈতিক মৃত্যুকেই নিশ্চিত করবে।
তিনি আগামীকাল ভোটকেন্দ্রে না যেয়ে ব্যক্তিগত ও পারিবারিক কাজে সময় দিতে ভোটারদের প্রতি অনুরোধ জানিয়েছেন।
একইসাথে তিনি গতকাল ঢাকা গোপিবাগে ট্রেনে আগুন দেয়া ও হতাহতের ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন। তিনি নিহতদের জন্য গভীর শোক প্রকাশ করেন।
তিনি এই মর্মান্তিক ঘটনার নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তিরও দাবি জানিয়েছেন।





বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে
৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ
উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার