শিরোনাম:
●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
রাঙামাটি, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৫ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » ঢাকা » ডামি নির্বাচনের ডামি সরকার দিয়ে দীর্ঘদিন আর ক্ষমতায় থাকা যাবেনা : সাইফুল হক
প্রথম পাতা » ঢাকা » ডামি নির্বাচনের ডামি সরকার দিয়ে দীর্ঘদিন আর ক্ষমতায় থাকা যাবেনা : সাইফুল হক
সোমবার ● ৫ ফেব্রুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ডামি নির্বাচনের ডামি সরকার দিয়ে দীর্ঘদিন আর ক্ষমতায় থাকা যাবেনা : সাইফুল হক

--- আজ সকালে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর কমিটির বিক্ষোভ সমাবেশে পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক বলেছেন, ডামি নির্বাচনের ডামি সরকার দিয়ে এবার ক্ষমতা দীর্ঘায়িত করা যাবেনা। বিদেশীদের কুটনৈতিক শিষ্ঠাচারের সার্টিফিকেট দিয়েও মানুষের সমর্থনবিহীন ক্ষমতা টিকিয়ে রাখা যাবেনা। তিনি বলেন, আওয়ামী লীগ বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করে পার্লামেন্টারী মুখোশের আড়ালে বাস্তবে একদলীয় ফ্যাসিবাদী শাসন কায়েম করেছে। আওয়ামী লীগের কর্তৃত্ববাদী দানবীয় শাসনে দেশ অনিবার্য বিপর্যয়ে নিপতিত হয়েছে।
তিনি বলেন, ব্যবসায়ী আর দূর্নীতিবাজ মাফিয়া সন্ত্রাসীরা সরকার আর সরকারি দলকে খেয়ে ফেলেছে। মুনাফাখোর সিন্ডিকেট আজ বাজারের নিয়ন্ত্রণ নিয়েছে। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার ক্ষমতা আর এই সরকারের নেই।এই সরকার নিজেই দেশের মানুষকে মুনাফাখোর ব্যবসায়ীদের হাতে তুলে দিয়েছে।
তিনি বলেন, বিরোধী দল ও তাদের আন্দোলনকে রাজনৈতিকভাবে মোকাবিলা করার ক্ষমতা নেই বলে মিথ্যা সাজানো মামলায় বিরোধী দলের হাজার হাজার নেতা কর্মী জেলে ভরে রাখছে।তিনি ষড়যন্ত্রমূলক এইসব মিথ্যা মামলা প্রত্যাহার করে অবিলম্বে নেতা কর্মীদের মুক্তি দাবি করেন।
তিনি বলেন, পূর্ব - পশ্চিম দু’দিকেই দেশের সীমান্ত অরক্ষিত। অনুগত পররাষ্ট্র নীতির কারনে সরকার সীমান্তে বিএসএফ হাতে বাংলাদেশীদের এর হত্যাকান্ডের প্রতিবাদ করতে পারছেনা। মায়ানমারের গৃহযুদ্ধ এখন বাংলাদেশের জাতীয় নিরাপত্তাকে বিপন্ন করে তুলছে।জবরদস্তি করে ক্ষমতায় থাকতে যেয়ে সরকার দেশকে পরাশক্তিসমূহের লীলাভূমিতে পরিনত করেছে।
তিনি ডামি নির্বাচনের ডামি সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার দাবিতে যুগপৎ ধারায় গণসংগ্রাম জোরদার করতে দেশবাসীর প্রতি আহবান জানান।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর কমিটির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সম্মুখে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পার্টির ঢাকা মহানগর কমিটির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে আরও বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী,আকবর খান,আবু হাসান টিপু, মীর কেন্দ্রীয় কমিটির সদস্য রাশিদা বেগম, সাইফুল ইসলাম, মীর রেজাউল আলম, পার্টির ঢাকা মহানগর কমিটির সম্পাদক আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় সংগঠক জামাল সিকদার প্রমুখ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, যে সরকার একটা বাজার নিয়ন্ত্রণ করতে পারে না, সেই সরকারের ক্ষমতায় থাকার কোন অধিকার নেই।তারা বলেন এই সরকারকে বিদায় দেয়া ছাড়া দেশ ও জনগণকে রক্ষা করা যাবেনা।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল তোপখানা রোড, বিজয়নগর ও সেগুনবাগিচা হয়ে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এসে শেষ হয়।
আজ জেলাস্তরেও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।





ঢাকা এর আরও খবর

বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে
৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ
উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার

আর্কাইভ