শিরোনাম:
●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা ●   দিনাজপুর-৫ পার্বতীপুরে ৮৯ ভোটকেন্দ্রের মধ্যে ৩২টি ঝুঁকিপূর্ণ ●   ঝালকাঠিতে ২৩৭টি ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ ●   কাউখালীতে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর বিষপান ●   বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল ●   দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা ●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা ●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু
রাঙামাটি, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৫ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় ১৬ জনের নামে মামলা
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় ১৬ জনের নামে মামলা
সোমবার ● ৫ ফেব্রুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঘোড়াঘাটে জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় ১৬ জনের নামে মামলা

--- ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে মারপিটে এক অন্তঃসত্ত্বা নারী সহ উভয় পক্ষের ৭ জন আহত হয়েছে। আহতদের ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভতি করা হলে কতর্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য অন্তঃসত্ত্বা নারী সহ ২ জনকে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেন।

গত রবিবার দুপুরে উপজেলার কশিগাড়ী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তঃসত্ত্বা নারীর পক্ষ থেকে সোমবার ১৬ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের নামে ঘোড়াঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলার বিবরণে জানা গেছে, মামলার বাদী কশিগাড়ী গ্রামের মৃত ময়নুল ইসলামের ছেলে মনিরুজ্জামান (৩৮) বিরোধীয় সম্পত্তি পৈত্রিক সূত্রে প্রাপ্ত হয়ে ভোগ দখলে থাকা অবস্থায় একই গ্রামের তারাজুল ইসলাম গং জাল জালিয়াতির মাধ্যমে দলিল সৃষ্টি করে জোরপূর্বক দখলের নিমিত্তে গোলযোগ সৃষ্টি করে। এ নিয়ে বাদীর পিতা জীবিত থাকা অবস্থায় বিজ্ঞ আদালতে একটি মোকদ্দমা দাখিল করেন যাহা বিচারাধীন রয়েছে। এমতাবস্থায় গত রবিবার দুপুরে উক্ত জমির দখলকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাদীর ছোট ভাই সেলিম সরকার ও তার ছোট ভাইয়ের অন্তঃসত্ত্বা স্ত্রী গুরুতর আহত সহ উভয়পক্ষের ৭ জন আহত হয়।

এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় মনিরুজ্জামান নামের একজন বাদী হয়ে একটি এজাহার দাখিল করলে তা আমলে নিয়ে মামলা রুজু করা হয়েছে। আসামীদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

ঘোড়াঘাটে ইজিবাইক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

ঘোড়াঘাট :: দিনাজপুরের ঘোড়াঘাটে ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ২ জন নিহত হয়েছেন।

রবিবার (০৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬ টায় উপজেলার রানীগঞ্জ-ডুগডুগীহাট রোডে ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী ১ জন নিহত হন। স্থানীয়রা ঘটনাস্থল থেকে আরেকজন কে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন, উপজেলার পালশা ঢেওয়াপাড়া এলাকার বিকারী চন্দ্র দাসের ছেলে বিনয় চন্দ্র দাস (২৫) ও একই উপজেলার চৌড়িয়া গ্রামের তাইজুল ইসলামের ছেলে জিতু ইসলাম (১৬)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ডুগডুগীহাট থেকে রানীগঞ্জ অভিমুখে মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় রানীগঞ্জ বাজার থেকে একটি ইজিবাইক চৌড়িয়া মোড় নামক জায়গায় পৌছিলে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী বিনয় (২৫) ঘটনাস্থলেই নিহত হন। পরে স্থানীয় লোকজন অপর মোটরসাইকেল আরোহী জিতু (১৬) কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বে থাকা মেডিকেল অফিসার ডা. আহসান হাবিব মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।





দিনাজপুর এর আরও খবর

দিনাজপুর-৫ পার্বতীপুরে ৮৯ ভোটকেন্দ্রের মধ্যে ৩২টি ঝুঁকিপূর্ণ দিনাজপুর-৫ পার্বতীপুরে ৮৯ ভোটকেন্দ্রের মধ্যে ৩২টি ঝুঁকিপূর্ণ
পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা
তারেক রহমানকে কটূক্তি করার অভিযোগে গ্রেপ্তার-১ তারেক রহমানকে কটূক্তি করার অভিযোগে গ্রেপ্তার-১
পার্বতীপুরে বস্তাবন্দি নারীর মরোদেহ উদ্ধার পার্বতীপুরে বস্তাবন্দি নারীর মরোদেহ উদ্ধার
চিরিরবন্দরে আত্রাই নদী থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার চিরিরবন্দরে আত্রাই নদী থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার
মধ্যপাড়ার পাথর রেলপথ ও পানি উন্নয়ন বোর্ডকে ব্যবহারের নির্দেশ দিলেন উপদেষ্টা মধ্যপাড়ার পাথর রেলপথ ও পানি উন্নয়ন বোর্ডকে ব্যবহারের নির্দেশ দিলেন উপদেষ্টা
পার্বতীপুরে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত পার্বতীপুরে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত
পার্বতীপুরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্টিত পার্বতীপুরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্টিত
পার্বতীপুরে বিপুল পরিমাণ মাদক উদ্ধার গ্রেফতার-১ পার্বতীপুরে বিপুল পরিমাণ মাদক উদ্ধার গ্রেফতার-১
পার্বতীপুরে শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্যবই বিতরণ প্রস্তুতি সম্পন্ন পার্বতীপুরে শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্যবই বিতরণ প্রস্তুতি সম্পন্ন

আর্কাইভ