শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৫ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বাংলাদেশে আশ্রয় নেয়া বিজিপি সদস্যদের ফেরত পাঠানোর জন্য দুই দেশ আলোচনা করছে : পররাষ্ট্রমন্ত্রী
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বাংলাদেশে আশ্রয় নেয়া বিজিপি সদস্যদের ফেরত পাঠানোর জন্য দুই দেশ আলোচনা করছে : পররাষ্ট্রমন্ত্রী
সোমবার ● ৫ ফেব্রুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশে আশ্রয় নেয়া বিজিপি সদস্যদের ফেরত পাঠানোর জন্য দুই দেশ আলোচনা করছে : পররাষ্ট্রমন্ত্রী

------ মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) যেসব সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন, তাদের ফেরত পাঠানোর জন্য দুই দেশ আলোচনা করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।
সোমবার ৫ ফেব্রুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে তিনি কথা বলেন।
উল্লেখ্য, মিয়ানমারে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিজিপির সঙ্গে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর তীব্র লড়াই চলছে। এর জেরে বিজিপির ৯৫ জন সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।
প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘মিয়ানমারের সঙ্গে আমাদের নিরবচ্ছিন্ন যোগাযোগ রয়েছে। সোমবার সকাল বেলা মিয়ানমারের ডেপুটি ফরেন মিনিস্টার আমাদের রাষ্ট্রদূতের সঙ্গে কথাও বলেছেন। তারা তাদের নাগরিকদের ফিরিয়ে নিয়ে যাবে, অর্থাৎ তাদের বর্ডার গার্ডের যে লোকেরা এখানে এসেছেন, তাদের ফিরিয়ে নিয়ে যাবে।’
তিনি বলেন, ‘এখন কোন প্রক্রিয়ায় ফিরিয়ে নিয়ে যাওয়া হবে-আমরা আলাপ-আলোচনায় আছি। তাদেরকে বিমানে নাকি নৌপথে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে, সেটির জন্য আমরা আলাপ-আলোচনা করছি। আমরা একটি রাস্তা খুঁজে বের করবো।’
না যেতে চাইলে কী করা হবে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা অবশ্যই যেতে চাইছে। সেটি না হলে সরকার আমাদের সঙ্গে যোগাযোগ করছে কেন? মিয়ানমার সরকার তাদেরকে নিয়ে যেতে চায়।’
এর আগে ভারতেও অনেকে ঢুকে পড়েছিল এবং ভারত থেকে তাদেরকে বিমানে করে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছিল বলে তিনি জানান।
মন্ত্রী বলেন, ‘সীমান্ত আমাদের রক্ষিত আছে। তারা যেহেতু পালিয়ে এসেছে, সেজন্য তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে। সীমান্ত আমাদের যথেষ্ট রক্ষিত আছে।’
তৃতীয় কোনও দেশকে এর সঙ্গে জড়িত করা হবে কিনা, জানতে চাইলে তিনি বলেন, ‘যেহেতু দুই দেশের মধ্যে আলোচনা চলছে, সেজন্য তৃতীয় পক্ষকে এখানে জড়িত করার প্রশ্ন নেই।’
প্রসঙ্গত, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তের ওপারে মিয়ানমার অভ্যন্তরে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিজিপির সঙ্গে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর তীব্র লড়াই চলছে। এর জেরে দেশটির ৯৫ জন সীমান্তরক্ষী পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।
সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৮টায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
রবিবার (৪ ফেব্রুয়ারি) রাত ১২ টায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে পালিয়ে আশ্রয় নেওয়া বিজিপির সদস্য সংখ্যা জানানো হয়েছিল ৬৮ জন। সোমবার সকালে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৯৫ জনে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজিপির ৬৮ জন সদস্যের মধ্যে ১৫ জনের বেশী সংঘর্ষে আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তারা কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।





আর্কাইভ