বুধবার ● ৭ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে বাংলা ইশারা ভাষা দিবস পালিত
রাঙামাটিতে বাংলা ইশারা ভাষা দিবস পালিত
রাঙামাটি :: “বাংলা ইশারা ভাষার প্রসার করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” প্রতিপাদ্যে রাঙামাটিতে বাংলা ইশারা ভাষা দিবস-২০২৪ পালন করা হয়েছে।
বুধবার সকালে জেলা সমাজ সেবা কার্যালয় প্রাঙ্গণে সমাজ সেবা অধিদপ্তর রাঙামাটি পার্বত্য জেলার আয়োজনে, রাঙামাটি বধির কল্যাণ সমিতি ও রাঙামাটি বধির (বাক-শ্রবণ) বিদ্যালয়ের অংশগ্রহণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক মো. ওমর ফারুক।
জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক রূপনা চাকমার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সহকারি পরিচালক বিশ্বজিৎ চাকমা।
বক্তব্য রাখেন- প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা অমরচান চাকমা, রাঙামাটি বধির বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. নাছির উদ্দিন, রাঙামাটি বধির কল্যাণ সমিতির সহ-সভাপতি টিটু চৌধুরী (বধির), সাধারণ সম্পাদক সাগর আলী (বধির)। ইশারা ভাষায় অনুষ্ঠান সঞ্চালনা করেন- রাঙামাটি বধির বিদ্যালয়ের প্রধান শিক্ষক (দোভাষী) হাসিনা বেগম।
প্রধান অতিথির বক্তব্যে- জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক মো. ওমর ফারুক বধির প্রতিবন্ধী শিশুদের ইশারা ভাষা শিক্ষায় অভিভাবকদের আরো গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। এর পাশাপাশি তিনি অভিভাকদেরও ইশারা ভাষা শেখার আহ্বান জানান।
আলোচনা সভার পূর্বে রাঙামাটি বধির কল্যাণ সমিতি এবং বধির (বাক-শ্রবণ) বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং অতিথিদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।





রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬
পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ
মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন
ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর