শনিবার ● ১০ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » খাগড়াছড়ি » রামগড়ে ইয়াবাসহ আটক-১
রামগড়ে ইয়াবাসহ আটক-১
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় পৌরসভার সদর বাজার এলাকা থেকে ৫৪ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ মো. ইয়াছিন (৩২) কে আটক করেছে পুলিশ।
আটককৃত ইয়াছিন ফেনীর ছাগলনাইয়া উপজেলার জগন্নাথ সোনাপুর এলাকার বাসিন্দা কুদ্দুস মিয়ার ছেলে।
শনিবার ১০ ফেব্রুয়ারী গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে রামগড় থানার ওসি দেব প্রিয় দাসের তত্ত্বাবধানে, এসআই সেন্টু চন্দ্র দাসসহ সংঙ্গীয় পুলিশ ফোর্স থানা এলাকায় জরুরী দায়িত্বরত অবস্থায় বিশেষ অভিযানে ইয়াছিনকে আটক করে।
রামগড় থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রাত ১,১৫ মিনিটে রামগড় বাজারের কাউছার ক্রোকারিজ দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে ইয়াছিনকে ৫৪ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ ১হাজার ১শ ৫০টাকাসহ আটক করা হয়।
রামগড় থানার ওসি দেব প্রিয় দাস জানান, আসামির বিরুদ্ধে রামগড় থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।





পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের