শিরোনাম:
●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ●   ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি ●   রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ ●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) ●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
রাঙামাটি, শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১০ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে আইনশৃঙ্খলার চরম অবনতি চুরি ছিনতাই বৃদ্ধি
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে আইনশৃঙ্খলার চরম অবনতি চুরি ছিনতাই বৃদ্ধি
শনিবার ● ১০ ফেব্রুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে আইনশৃঙ্খলার চরম অবনতি চুরি ছিনতাই বৃদ্ধি

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটছে। এ উপজেলায় ক্রমেই বাড়ছে মাদক, চুরি, ছিনতাইসহ নানা অপরাধ। দিন দিন অপরাধের স্বর্গরাজ্যে পরিণত হচ্ছে ঈশ্বরগঞ্জ। ঈশ্বরগঞ্জ পৌর এলাকার মাদকসেবীর সংখ্যা আশংখ্যাজনক হারে বৃদ্ধি পাওয়ায় পাট বাজারস্থ পুকুরপাড় এলাকার অর্ধ শতাধিক বাসিন্দা প্রতিকার চেয়ে গত ১৮ নভেম্বর ৫জন মাদক ব্যবস্যায়ীর নাম উল্লেখ করে থানা পুলিশের কাছে লিখিত অভিযোগ দিয়েও পাননি কোন প্রতিকার। প্রশাসনের পক্ষ থেকে কোন সহযোগিতা না পেয়ে স্থানীয় এলাকাবাসী নিজ উদ্যোগে মাদক ব্যবসায়ীদের হুঁশিয়ারি করে মাদকমুক্ত এলাকা ঘোষণা দিয়ে ব্যানার টানিয়েছেন। এদিকে মাদকের করাল গ্রাসে যুব সমাজ বিপদগামী হয়ে চুরি ছিনতাই ও ইভটিজিংয়ে জড়াচ্ছে।
গত ১১জানুয়ারি টিএন্ডটি রোডের স্কুল শিক্ষিকা জাহানারা বেগমের বাসভবনের তালা ভেঙ্গে নগদ ১লক্ষ ২০হাজার টাকা স্বর্ণালংকার সহ প্রায় ৫লক্ষ টাকা মালামাল চুরি হয়। ১৫ জানুয়ারি দিবাগত রাতে পৌর বাজারের মেসার্স আব্দুর রশিদের দোকান থেকে নগদ ৮০হাজার টাকা চুরি হয়। ২৬ জানুয়ারি একরাতে উপজেলার পৌর বাজারে ৫দোকান, মাইজবাগ ইউনিয়নের হারুয়া বাজারে জসিম টেলিকম ও ডাচ বাংলা এজেন্ট ব্যাংকের টিনের চাল কেটে চুরি হয় ও রাজিবপুর ইউনিয়নের ২টি মুদি দোকানের প্রায় ২লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। ২৯ রাতে উপজেলার চর হোসেনপুর এলাকা থেকে পৌরসভা এলাকার পাইভাকুরি গ্রামের আব্দুল জব্বার পুত্র মোঃ আল আমিন অটো গাড়ি নিয়ে যায়। ৭ ফেব্রুয়ারি দিবাগত রাতে পৌর এলাকার দত্তপাড়া গ্রামের সাংবাদিক হাবিবুর রহমানের বাসার গেইটের তালা কেটে ১২৫ সিসি ডিস্কভার ময়মনসিংহ-হ-১৩-৬৬৮৪ নাম্বারের একটি মোটর সাইকেল চুরি করে নিয়ে যায়। এর কিছুদিন পূর্বেও এই সাংবাদিকের বাসার টিনের চাল কেটে ঘরের নগদ টাকা সহ প্রায় ৪লক্ষ টাকার মালামাল নিয়ে যায়। একইদিনে দত্তপাড়া এলাকার ভাড়াটিয়া মুর্শেদুল হক রিয়াদের বাসার তালা ভেঙ্গে নগদ টাকা, স্বর্ণালংকার সহ প্রায় ১লক্ষ ৫৫ হাজার টাকার মালামাল চুরি হয়। ৬ ফেব্রুয়ারি দিবাগত রাতে মাইজবাগ ইউনিয়নের তেরছাটি গ্রামের মৃত আব্দুস সাত্তার চকদারের পুত্র খোকন চকদারের দোকান থেকে নগদ টাকা, ফ্রিজ, টিভিসহ যাবতীয় মালামাল চুরি করে নিয়ে যায়। এর কিছুদিন পূর্বে ৩১ ডিসেম্বর রাতে তার এক লক্ষ ২০হাজার টাকা দামের একটি গরু নিয়ে যায়। ৪ ফেব্রুয়ারি ঈশ্বরগঞ্জ ইউনিয়নের নজরুল টেইলার্সের পাশে থেকে জয়পুর গ্রামের মৃত ওয়াজেদ গনি পুত্র মোহাম্মদ রফিকুল ইসলামের মোটর সাইকেল চুরি করে নিয়ে যায়।
এবিষয়ে ঈশ্বরগঞ্জ থানা ওসি মুহাম্মদ মাজেদুর রহমান জানান, সাংবাদিকের বাসায় চুরির ঘটনাটি দুঃখজনক। এ চুরির ঘটনার সাথে বাহিরের চোর চক্রের সম্পৃক্ততা থাকতে পারে। আমরা এসব চক্রদের খোঁজে বের করার চেষ্টা করছি।
এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার গৌরিপুর সার্কেল মোঃ সুমন মিয়া জানান, চুরির ব্যাপারে থানায় লিখিত অভিযোগ পেলে আইনানুগব্যবস্থা নেয়া হবে।
এবিষয়ে ঈশ্বরগঞ্জ পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার জানান, পৌর শহরের আইনশৃঙ্খলা দিনদিন চরম অবনতির দিকে যাচ্ছে। চুরির দায় স্বীকার করার পরও পুলিশ চুরির মালামাল উদ্ধার করতে পারছে না। কয়েকদিন পরপর চুরি সংগঠিত হচ্ছে। প্রশাসনের নাকের ডগায় অব্যহত ভাবে চুরি সংগঠিত হওয়ায় এলাকাবাসির মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। চুরির ব্যপারে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেয়া অতীব জরুরি।
এবিষয়ে ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য মাহমুদ হাসান সুমন জানান, উপজেলায় সাম্প্রতিক কালীনসময়ে চুরি ছিনতাই বৃদ্ধির ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। এব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীসহ প্রশাসনের কঠোর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে আইনশৃঙ্খলার পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে।





ময়মনসিংহ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা
ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর
বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার
ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ
ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ
ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল
রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো
তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার
ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)