শিরোনাম:
●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা
রাঙামাটি, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১০ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » খুলনা » পাকিস্তানের নির্বাচনে রাষ্ট্রীয় ত্রাসের বিরুদ্ধে অবদমিত মানুষের মনোভাবের বহিঃপ্রকাশ ঘটেছে : সাইফুল হক
প্রথম পাতা » খুলনা » পাকিস্তানের নির্বাচনে রাষ্ট্রীয় ত্রাসের বিরুদ্ধে অবদমিত মানুষের মনোভাবের বহিঃপ্রকাশ ঘটেছে : সাইফুল হক
শনিবার ● ১০ ফেব্রুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাকিস্তানের নির্বাচনে রাষ্ট্রীয় ত্রাসের বিরুদ্ধে অবদমিত মানুষের মনোভাবের বহিঃপ্রকাশ ঘটেছে : সাইফুল হক

--- আজ সকালে বাগেরহাটে পার্টির খুলনা - বাগেরহাটের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে বিপ্পবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক বলেন, ৭ জানুয়ারীর নির্বাচন ছিল পারিবারিক অংগনে প্রীতি ম্যাচের মত।সরকারি দল আওয়ামী লীগের বর্ধিত রাজনৈতিক বলয়ের মধ্যে এই নির্বাচন নির্বাচন খেলা সীমাবদ্ধ ছিল।এটাকে উন্মুক্ত নির্বাচন বলার কোন অবকাশ নেই। নির্বাচন উন্মুক্ত ছিল আওয়ামী লীগ ও তার অনুগত দলসমূহের মধ্যে। এই সংসদে বাস্তবে বিরোধী দল বলে কিছু নেই।
তিনি বলেন, ৭ জানুয়ারীর ডামি নির্বাচনী তামাশা ছিল ভোটারদের সাথে এক মহাপ্রতারনা।এই নির্বাচনী প্রহসন আরও একবার দেশের মানুষদেরকে চূড়ান্তভাবে অপমান করেছে।
তিনি বলেন, আন্দোলনের মধ্য দিয়ে আমরা সরকারকে পদত্যাগে বাধ্য করতে পারিনি সত্য, কিন্তু এবার বিরোধী দলসমূহের আন্দোলন মানুষের মন জয় করেছে।নির্বাচন প্রত্যাখ্যান ও বর্জন করে মানুষ তার প্রমান দিয়েছে। এর মধ্য দিয়ে মানুষ আগামীতে গণজাগরণ
গণঅভ্যুত্থানের সম্ভাবনাকেও বাঁচিয়ে রেখেছে।
তিনি বলেন, পাকিস্তানে কারচুপির নির্বাচনী ফলাফলের মধ্য দিয়েও মানুষের অবদমিত মনোভাবেরই এক ধরনের প্রকাশ দেখা গেল। বিরোধী দলের উপর রাষ্ট্রীয় সন্ত্রাস ও দমন - পীড়ন সত্বেও মানুষ যে বিরোধী দলকেই বেছে নিতে চেয়েছে তাও স্পষ্ট হয়েছে।
তিনি বলেন, ৭ জানুয়ারীর নির্বাচনী খেলা দেশকে আরও বিপদজনক পরিনতির দিকে ঠেলে দিয়েছে। তিনি বলেন, জবরদস্তি করে ক্ষমতা থাকতে যেয়ে সরকার দেশকে পরাশক্তিসমূহের রাজনৈতিক লীলাক্ষেত্র বানিয়ে ফেলছে, বিদেশিদের হস্তক্ষেপের সুযোগ বাড়িয়ে দিয়েছে।
তিনি বলেন, অচিরেই আন্দোলন পুনর্গঠিত হবে এবং নতুন সম্ভাবনা নিয়ে আন্দোলন বিকশিত ও জোরদার হবে।
বাগেরহাটের লখপুরে তার গ্রামের বাড়িতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, খুলনা জেলা কমিটির সম্পাদক কে এম আলীদাদ, শফিকুল ইসলাম, নূর ইসলাম, বাগেরহাট কমিটির শহীদুল হক,মোহাম্মদ মিশকাত, জনি আহমেদ, মোহাম্মদ ইউনুস প্রমুখ।





আর্কাইভ