শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৭ মার্চ ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত
বৃহস্পতিবার ● ৭ মার্চ ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

--- রাঙামাটি ০৭ মার্চ, ২০২৪ :: পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আয়োজনে আজ ৭ই মার্চ ২০২৪ খ্রি. তারিখ বৃহস্পতিবার জাতীয় কর্মসূচির সাথে সামঞ্জস্য রেখে সকাল সাড়ে ৮টায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা এর নেতৃত্বে বোর্ডের প্রধান কার্যালয়ে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদনসহ এক মিনিট নিরবতা পালনের শেষে রাঙামাটি সদর উপজেলা পরিষদের সম্মুখে স্থাপিত বঙ্গবন্ধু মূর‌্যালে পুস্পস্তবক অর্পণসহ করা হয়। এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সম্মানিত ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হারুন অর রশীদ (যুগ্মসচিব), সদস্য প্রশাসন জসীম উদ্দিন (উপসচিব), বোর্ডের নবযোগদানকৃত সদস্য মোহাম্মদ মাহবুবউল করিম (উপসচিব)সহ বোর্ডের সর্বস্তরের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সকাল ১০ টায় বোর্ডের কর্ণফুলী সম্মেলন কক্ষে ঐতিহাসিক ৭ই মার্চ ও জাতীয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ডের চেয়ারম্যান রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা। সভাটি সভাপতিত্ব করেন বোর্ডের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হারুন অর রশীদ (যুগ্মসচিব)।
বক্তব্যের শুরুতে বোর্ডের চেয়ারম্যান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ই আগস্টে নির্মমভাবে নিহত সকল শহীদ, জাতীয় ৪ নেতা ও মহান মুক্তিযুদ্ধে সকল বীর শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন যে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ হলো অলিখিত, অসাম্প্রদায়িক এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক মুক্তির চেতনা। অসাম্প্রদায়িক চেতনা ও ক্ষমতাকে ব্যবহার করে কিভাবে মানুষের কল্যাণে কাজ করা যায় এবং ভ্রাতৃত্ববোধ স্থাপন করা যায় সেটা বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণের মাধ্যমে জানতে পারি শিখতে পারি। এসময় তিনি বোর্ডের সকল কর্মকর্তা/কর্মচারীদের প্রতি দায়িত্ববোধ নিয়ে মানুষের কল্যাণে কাজ করার আহবান জানান।
ভাইস চেয়ারম্যান বলেন যে, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর চিন্তাপ্রসূত প্রতিষ্ঠান। বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার যে স্বপ্ন এবং তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিবেদিত প্রাণ হয়ে সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করার আহবান জানান।
আলোচনা সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক ৭ই মার্চের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে বোর্ডের সদস্য প্রশাসন মো. জসীম উদ্দিন (উপসচিব), নবযোগদানকৃত সদস্য মোহাম্মদ মাহবুবউল করিম, কর্মচারী কল্যান পরিষদের সভাপতি আমিনুর রশিদ বুলবুল, সাধারণ সম্পাদক জুয়েল বড়–য়া প্রমুখ বক্তব্য রাখেন। সভাটি সঞ্চালনা করেন তথ্য অফিসার ডজী ত্রিপুরা এবং পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে মূল আলোচনা সভা শুরু হয়।
এছাড়া বোর্ডের নির্বাহী প্রকৗশলী তুষিত চাকমা, হিসাব রক্ষণ কর্মকর্তা কল্যান ময় চাকমা, গবেষণা কর্মকর্তা জনাব কাইংওয়াই ম্রো, রাঙ্গামাটির সহকারী প্রকৌশল (সিভিল) জনাব মোঃ খোরশেদ আলম ও ত্রয়া সরকার, টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের বিভিন্ন পর্যায়ের সাবেক কর্মকর্তাবৃন্দসহ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার
বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প
সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময়
রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট
মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার
হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ

আর্কাইভ