রবিবার ● ১৭ মার্চ ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ছোটহরিণা ১২ বিজিবি’র পক্ষ থেকে এতিমখানায় ইফতার ও এক মাসের খাদ্য সামগ্রী বিতরণ
ছোটহরিণা ১২ বিজিবি’র পক্ষ থেকে এতিমখানায় ইফতার ও এক মাসের খাদ্য সামগ্রী বিতরণ
বরকল প্রতিনিধি :: ১৬ মার্চ-২০২৪ তারিখ রাঙামাটির বরকল উপজেলার ভূষণছড়া ইউপির ভূষণছড়া বাজারে অবস্থিত ফারুক-ই-আযম (রাঃ) দাখিল মাদ্রাসা ও এতিমখানায় হরিণা জোন (১২ বিজিবি) পক্ষ থেকে শিক্ষার্থীদের মধ্যে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হরিণা জোন কমান্ডার লেঃ কর্ণেল মীর হাসান শাহরিয়ার মাহমুদ, পিএসসি।
এসময় ফারুক-ই-আযম (রাঃ) দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আব্দুল্লাহ আল হেলালী, সহকারী শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও জোন কমান্ডার প্রধান শিক্ষকের নিকট এতিম শিশুদের জন্য এক মাসের খাদ্য সামগ্রী হস্তান্তর করেন। মাদ্রাসাটিতে পর্যাপ্ত টয়লেট ব্যবস্থা না থাকায় হরিণা জোন কর্তৃক দুটি টয়লেট নির্মাণের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।





বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার
রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬
পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ
মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন
ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে