শিরোনাম:
●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাঙামাটি, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১১ মে ২০২৪
প্রথম পাতা » গুনীজন » বামপন্থী নেতা হায়দার আকবর খান রনোর মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শোক
প্রথম পাতা » গুনীজন » বামপন্থী নেতা হায়দার আকবর খান রনোর মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শোক
শনিবার ● ১১ মে ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বামপন্থী নেতা হায়দার আকবর খান রনোর মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শোক

--- বামপন্থী আন্দোলনের প্রবীণ নেতা রণোর মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যম প্রদত্ত এই বিবৃতিতে দেশের প্রবীণ বামপন্থী নেতা সিপিবির উপদেষ্টামন্ডলীর সদস্য হায়দার আকবর খান রণোর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং বলেছেন তাঁর মৃত্যুতে দেশের বামপন্থী আন্দোলন এক নিবেদিতপ্রাণ পুরোধা নেতাকে হারিয়েছে ; দেশ হারিয়েছে তার এক গুণী সন্তানকে।

তিনি বলেন, আজীবন বিপ্লবী হায়দার আকবর খান রণো তাঁর সারাজীবন উৎসর্গ করেছিলেন এ দেশের মানুষের শোষণ মুক্তির সংগ্রামে।সমাজতন্ত্র - সাম্যবাদী বিপ্লবী মতাদর্শে উজ্জীবিত হায়দার আকবর খান রণো দেশের বামপন্থী আন্দোলনের গুরুত্বপূর্ণ ভাবাদর্শী হয়ে উঠেছিলেন। তিনি ছিলেন নির্লোভ, নিরহংকার ও বন্ধুবৎসল।

মুক্তিযুদ্ধের সংগঠক হিসাবেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলনে তিনি অগ্রণী ছিলেন। স্বৈরতন্ত্র বিরোধী আন্দোলন,বিশেষ করে এরশাদ সামরিকতন্ত্র বিরোধী আন্দোলনে তিনি নেতৃত্বদায়ী ভূমিকা পালন করেছিলেন।

বিবৃতিতে তিনি তিনি বলেন, কমরেড রণোর জীবন ও কর্ম বহুকাল এদেশের বিপ্লব আকাংখী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হিসাবে থাকবে।

বিবৃতিতি তিনি হায়দার আকবর খান রণোর সংগ্রামী জীবনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

বামপন্থী নেতা রনোর মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টি রাঙামাটি জেলা কমিটির শোক

বাংলাদেশের বামপন্থী নেতা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হায়দার আকবর খান রণো আর নেই ….
সবাইকে কাঁদিয়ে কমরেড রনো না ফেরার দেশে চলে যান।
১১ মে-২০২৪ শনিবার রাত ২.০৫ মিনিটে গ্রীন রোডস্থ হেলথ এন্ড হোপ হাসপাতালে কমরেড হায়দার আকবর খান রণো মৃত্যুবরণ করেন।
বিশিষ্ট লেখক-গবেষক, বামপন্থী তাত্ত্বিক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কমরেড হায়দার আকবর খান রণো’র মৃত্যুতে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কর্স পার্টি রাঙামাটি জেলা কমিটির সভাপতি আবুল হাসেম ও সাধারন সম্পাদক জুঁই চাকমা এক যুক্ত বিবৃতিতে রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে গভীর শোক, বিনম্র শ্রদ্ধা ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
আজ শনিবার ১১ মে ২০২৪ এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ‘হায়দার আকবর খান রণো বাংলাদেশের অধিকার হারা নিপিড়িত জনগণের ন্যায্য দাবির পাশে সব সময়ে ছিলেন।


বামপন্থী নেতা হায়দার আকবর খান রনোর মৃত্যুতে শোক

ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মূল) এর সভাপতি প্রসিত বিকাশ খীসা ও সাধারণ সম্পাদক রবি শংকর চাকমা এক যুক্ত বিবৃতিতে বাংলাদেশের অন্যতম বামপন্থী নেতা ও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হায়দার আকবর খান রনোর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেছেন, তিনি আজীবন অধিকারহারা, শোষিত, বঞ্চিত ও নিপীড়িত জনগণের মুক্তির জন্য লড়াই করে গেছেন।
আজ শনিবার ১১ মে ২০২৪ সংবাদ মাধ্যমে দেয়া উক্ত বিবৃতিতে পাহাড়ি জনগণের অধিকার আদায়ের আন্দোলনে তাঁর সমর্থনের কথা স্মরণ করে ইউপিডিএফ নেতৃদ্বয় বলেন, ‘হায়দার আকবর খান রনো পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগণের ন্যায্য দাবির পাশে ছিলেন। বিশেষ করে ‘পার্বত্য চুক্তি’ পরবর্তী কঠিন সময়ে ২০০০ সালের ২০ মে খাগড়াছড়িতে অনুষ্ঠিত পূর্ণস্বায়ত্তশাসনপন্থী পাহাড়ি ছাত্র পরিষদের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমন্ত্রিত অতিথি হিসেবে তাঁর যোগদান লড়াকু কর্মীদের মনে সাহস ও শক্তি যুগিয়েছে।’
পার্বত্য চট্টগ্রামের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নিবেদিত নেতা-কর্মী ও মুক্তিকামী জনগণ তাঁকে মনে রাখবে বলে ইউপিডিএফ নেতৃদ্বয় মন্তব্য করেন।

বামপন্থী নেতা রনোর মৃত্যুতে সিআরবি রাঙামাটি জেলা কমিটির শোক

বিশিষ্ট লেখক-গবেষক, বামপন্থী তাত্ত্বিক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কমরেড হায়দার আকবর খান রণো’র মৃত্যুতে কাউন্সিল অব কনজিউমার রাইটস বাংলাদেশ - সিআরবি, রাঙামাটি পার্বত্য জেলা কমিটির সভাপতি নির্মল বড়ুয়া মিলন ও সাধারন সম্পাদক মো. নাছির উদ্দিন এক যুক্ত বিবৃতিতে গভীর শোক, বিনম্র শ্রদ্ধা ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
উল্লেখ্য ১১ মে-২০২৪ শনিবার রাত ২.০৫ মিনিটে গ্রীন রোডস্থ হেলথ এন্ড হোপ হাসপাতালে কমরেড হায়দার আকবর খান রণো মৃত্যুবরণ করেন।





গুনীজন এর আরও খবর

সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক
দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক
শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক
চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা ও সংবিধান প্রণেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা ও সংবিধান প্রণেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার
আগামীকাল বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গণসংগীত শিল্পী এপোলো জামালীর প্রথম মৃত্যুবার্ষিকী আগামীকাল বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গণসংগীত শিল্পী এপোলো জামালীর প্রথম মৃত্যুবার্ষিকী

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)