শিরোনাম:
●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫
রাঙামাটি, সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৪ মে ২০২৪
প্রথম পাতা » খাগড়াছড়ি » রাজধানীতে তিন পার্বত্য জেলার সংস্কৃতি ও ঐতিহ্যসমৃদ্ধ বিপনী বিতান উদ্বোধন
প্রথম পাতা » খাগড়াছড়ি » রাজধানীতে তিন পার্বত্য জেলার সংস্কৃতি ও ঐতিহ্যসমৃদ্ধ বিপনী বিতান উদ্বোধন
মঙ্গলবার ● ১৪ মে ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাজধানীতে তিন পার্বত্য জেলার সংস্কৃতি ও ঐতিহ্যসমৃদ্ধ বিপনী বিতান উদ্বোধন

--- ঢাকা, ১৩ মে, ২০২৪ :: রাজধানীর বেইলি রোডস্থ শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে এক মনোরম পরিবেশে উদ্বোধন হলো খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের বিক্রয় ও প্রদশর্নী কেন্দ্র, পরিচালনায় সিএইচটি গ্রুপ ও RENG Hill of Essence ।

সোমবার ১৩ মে সন্ধ্যায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্য হস্ত ও কারু শিল্পের দৃষ্টি নন্দন পণ্যসামগ্রীর পসরাসমৃদ্ধ বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্র দুটির শুভ উদ্বোধন করেন।

এসময় টাস্কফোর্স চেয়ারম্যান (সিনিয়র সচিব) সুদত্ত চাকমা, ট্যুরিস্ট বাংলাদেশ পুলিশের এডিশনাল ডিআইজি বিধান ত্রিপুরা, দৈনিক প্রতিদিনের চিত্র পত্রিকার সম্পাদক ও প্রকাশক অয়ন আহমেদ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা রাজীব ত্রিপুরা, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী’র সহকারী একান্ত সচিব খগেন্দ্র ত্রিপুরা, এবং ইউএনডিপি’র প্রোগ্রাম অফিসার এ, এ, মং উপস্থিত ছিলেন।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, বেইলি রোডের পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সের বিপনী বিতানগুলোতে সব সম্প্রদায়ের মানুষের ব্যবহারযোগ্য পোশাক, পাহাড়ি অঞ্চলে উৎপাদিত ফরমালিন ও বিষমুক্ত মৌসুমী ফল, খাদ্য-পণ্য ও হস্ত শিল্পসামগ্রী পাওয়া যাবে। পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সের বিক্রয় কেন্দ্রের লক্ষ্য ও উদ্দেশ্য অত্যন্ত মহৎ। এ বিক্রয় কেন্দ্র রাজধানীতে বসবাসরত তিন পার্বত্য জেলার অধিবাসী এবং দেশি-বিদেশি সকলের জন্য উন্মুক্ত থাকবে।

প্রতিমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অনেকগুলো ইচ্ছার মধ্যে এই ইচ্ছা অনন্য আরেকটি ইচ্ছা, সেটি হচ্ছে পার্বত্য চট্টগ্রামসহ বাংলাদেশের সকল জাতিগোষ্ঠীর কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্যের বন্ধন যেন একে অপরে ভাগাভাগি করে নেয়। তাই প্রধানমন্ত্রীর ঐকান্তিক ইচ্ছায় রাজধানীর বুকে পার্বত্যবাসীদের জন্য পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স নির্মাণ করা হয়েছে। পার্বত্য অঞ্চল ব্যতীত দেশের অন্যান্য অঞ্চল ও বাংলাদেশের বাইরে যারা আছেন, তারাও পার্বত্য চট্টগ্রামের কৃষ্টি ও সংস্কৃতি উপভোগের সমঅংশীদার হবেন।

রাজধানীর বুকে, বেইলী রোডের প্রাণকেন্দ্রে পাহাড়িদের উৎপাদিত হস্ত শিল্পসামগ্রী এবং ফরমালিন মুক্ত অর্গানিক ফুড ও মসলার সমাহার থাকবে এ বিক্রয় কেন্দ্রে। খাগড়াছড়ি পার্বত্য জেলার উৎপাদিত হলুদ, মরিচ, পেঁপে, মুড়ি, খই, ড্রাই আম, নারিকেল তেল, ঘি, বাঁশের তৈরি তৈজসপত্র, পার্বত্য জেলার ঐতিহ্যবাহী পোশাক পরিচ্ছদ যেমন- ত্রিপুরাদের ঐতিহ্যবাহী পোশাক রিনাই ও রিসা, মাটির টব, বার্মিজ লুঙ্গি, মার্মাদের ঐতিহ্যবাহী থামি কাপড়, মাছ ধরার লুই, বাঁশের বাঁশি, বেতের ঝুড়ি (কাবাং), লাল বিন্নি চাল, সাদা বিন্নি চাল, হরেক রকমের সবজি ও আখের গুড়সহ নানা রকমের খাদ্য-পণ্য পাওয়া যাবে এখানে। এ বিক্রয় কেন্দ্রগুলো থেকে মারমা, চাকমা, ত্রিপুরা, ম্রো, তঞ্চগ্যা, বাঙ্গালি, অহমিয়া, খেয়াং, খুমি, গুর্খা, চাক, পাংখোয়া, বম, লুসাই, রাখাইন এবং সাঁওতালসহ সকল সম্প্রদায় তাদের পছন্দ মতো জিনিসপত্র অনায়াসেই কেনাকাটা করতে পারবেন। আশার কথা হলো, পার্বত্য চট্টগ্রামের সংস্কৃতি ও ঐতিহ্য দেশ ও বিশ্বময় ছড়িয়ে দিতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অঙ্গ প্রতিষ্ঠান তিন পার্বত্য জেলা পরিষদের বিশেষ উদ্যোগে এই বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্র পরিচালিত হবে। এ বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্রটি সারা বছর জুড়ে ক্রেতা ও দর্শনার্থীদের জন্য সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা থাকবে। সব শেষে প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি রাজধানীর বেইলী রোডস্থ পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সের বিক্রয় কেন্দ্রে সর্বস্তরের সবাইকে ঘুরে যাওয়ার আহ্বান জানান।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)