শিরোনাম:
●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৪ মে ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » শিক্ষা বিস্তারে প্রাথমিক শিক্ষকদের গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ : রফিকুল ইসলাম বীর উত্তম এমপি
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » শিক্ষা বিস্তারে প্রাথমিক শিক্ষকদের গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ : রফিকুল ইসলাম বীর উত্তম এমপি
মঙ্গলবার ● ১৪ মে ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শিক্ষা বিস্তারে প্রাথমিক শিক্ষকদের গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ : রফিকুল ইসলাম বীর উত্তম এমপি

--- চাঁদপুর প্রতিনিধি :: ১৩ মে সোমবার চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ৪টি সড়ক, ১টি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন এবং ৩টি ব্রিজ সহ মোট ৮টি প্রকল্পের শুভ উদ্বোধন করেছেন চাঁদপুর (শাহরাস্তি-হাজীগঞ্জ) -৫ আসনের সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম। এবছরের নবম সফরের দ্বিতীয় দিন সকাল সাড়ে দশটায় তিনি নির্বাচনী এলাকার রাগৈ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করেন।
রাগৈ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দিতে গিয়ে বিদ্যালয়ে কর্মরত শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্য এবং এলাকাবাসির উদ্দেশ্যে তিনি বলেন, আমরা এমন একটি সমাজ ব্যবস্থার দিকে যেন যেতে পারি যাতে গরিব অথচ মেধাবীরা কোন রকমের হেনেস্তা ছাড়া সরকারি চাকুরিতে প্রবেশের সুযোগ পায়। আমার অবস্থান তাদেরই পক্ষে থাকবে। তিনি উপস্থিত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য এবং অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, শুধু বড় বড় সুরম্য দালানকোঠা নির্মাণ করে দিলেই হবেনা। শিক্ষাপ্রতিষ্ঠানে ঠিকমত পড়াশোনা হয় কি-না, শিক্ষকগন সময়মত উপস্থিত হয়ে শ্রেণিকক্ষে পাঠদান করেন কি-না তা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। শিক্ষকদের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, প্রতিটি শিক্ষার্থীকে ভাবতে হবে আপনাদের সন্তান হিসাবে। তাহলে আপনার সন্তানের পড়াশোনায় আপনারা অনেক বেশি মনোযোগী হবেন। তাছাড়া আপনার দেয়া পাঠদান তারা বুঝতে পারছে কি-না তা লক্ষ্য রাখবেন। মনে রাখবেন অর্ডার বা হুকুম দিয়ে কাজ হয় না আন্তরিকতা দিয়ে কাজ হয়। এদেশ শুধু আপনার পরিবার দিয়ে নয় এদেশ সকল মানুষের। আপনার আশেপাশে মানুষ যদি ভালো না থাকে তবে আপনার পরিবারও ভালো থাকতে পারবেনা। আপনার পরিবার সহ আপনার আশেপাশের মানুষ সুশিক্ষিত হলে সমাজে শান্তি-শৃঙ্খলা আসবে দেশ উন্নতির পথে এগিয়ে যাবে।
তিনি সভায় উপস্থিত সকল অংশীজনের উদ্দেশ্যে বিশেষ গুরুত্ব আরোপ করে বলেন, আমাদের মনে রাখতে হবে ‘শিক্ষা বিস্তারে প্রাথমিক শিক্ষকদের গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ’। প্রাথমিক শিক্ষার লেভেলে যদি আমরা ভালো শিক্ষা দিতে পারি তাহলে আপনার সন্তানের জন্য আর কোন সমস্যা থাকবেনা প্রাথমিক শিক্ষা হচ্ছে শিক্ষার মূল ভিত্তি। তাই প্রাথমিক শিক্ষার উপর অনেক বেশি জোর দিতে হবে আমাদেরকে।
রাগৈ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও ম্যানেজিং কমিটির আয়োজনে অনুষ্ঠিত এই সভার সভাপতিত্ব করেন শাহরাস্তি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ লুৎফুর রহমান ভূঁইয়া।
বর্ণিত সভা সঞ্চালনার দায়িত্ব পালন করেন, শিক্ষক মোঃ হুমায়ুন কবির।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর মেয়র হাজী আব্দুল লতিফ, শাহারাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আলমগীর হোসেন, উপজেলা প্রকৌশলী মোঃ পারভেজ সরোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার হোসেন, সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সাংসদের একান্ত সচিব মশিউর রহমান শাহিন, রফিকুল ইসলাম রায়হান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোঃ আদেল, সূচীপাড়া উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল মজুমদার,রাগৈ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আবু তালেব, প্রধান শিক্ষক মোঃ নুরুন্নবী, উপজেলা শিক্ষক সমিতির নেতা মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ জাকির হোসেন ভূঁইয়া, সুচিপাড়া উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ হুমায়ুন কবির লিটন, সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন, চিতোষী পশ্চিম ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম খলিফা,চিতোষী পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মনিরুজ্জামান আনসারী, চিতোষী পশ্চিম ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ জহিরুল ইসলাম বেপারী সহ ইউনিয়ন ও উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।
অতঃপর দুইদিনের কর্মসূচি শেষে সংসদ সদস্য রাতে ঢাকার উদ্দেশ্যে নির্বাচনী এলাকা ত্যাগ করেন।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু
মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক
কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা
পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ
রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা  বিষয়ে সেমিনার রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)