শিরোনাম:
●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ
রাঙামাটি, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৪ মে ২০২৪
প্রথম পাতা » ময়মনসিংহ » স্কুলের মালামাল নিয়ে যাওয়ায় থানায় অভিযোগ
প্রথম পাতা » ময়মনসিংহ » স্কুলের মালামাল নিয়ে যাওয়ায় থানায় অভিযোগ
মঙ্গলবার ● ১৪ মে ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

স্কুলের মালামাল নিয়ে যাওয়ায় থানায় অভিযোগ

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ৪০ নং হারুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সহ-সভাপতি ও এক সদস্যের বিরুদ্ধে টেন্ডার ছাড়াই স্কুলের পুরাতন বেঞ্চ টেবিলের কাঠামো নিয়ে যাওয়ার অভিযোগে বিদ্যালয়ে প্রধান শিক্ষক শরীফা বেগম বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন, ৪০ নং হারুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মানেজিং কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান চকদার, সহ-সভাপতি মোজাম্মেল হক চকদার ও সদস্য চাঁন মিয়া।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ১১মে শনিবার ছিল সাপ্তাহিক ছুটির দিন। এ সুযোগে অভিযুক্ত ব্যক্তিরা বিদ্যালয়ে রক্ষিত একটি কক্ষের তালা ভেঙ্গে পুরাতন আসবাবপত্রের কাঠ ও লোহার বেঞ্চ টেবিলের কাঠামো নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ১০হাজার টাকা। পরে বিষয়টি জানতে পেরে প্রধান শিক্ষক ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন। কর্তৃপক্ষের নির্দেশে ১৩মে সভাপতি সহ তিনজনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিলুফার হাকিম বলেন, এ ব্যাপারে উপজেলা সহকারী শিক্ষা অফিসার রেজাউল করিমকে দায়িত্ব দেওয়া হলে তিনি তদন্তে ঘটনার সত্যতা পেয়েছেন। এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে পরামর্শ করে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
এ ব্যাপারে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা ঈশ্বরগঞ্জ থানার উপ-পরিদর্শক জুয়েল রানা জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ, উপজেলার মাইজবাগ ইউনিয়নের ৪০ নং হারুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোস্তাফিজুর রহমান চকদার সরকারী নিয়মের তোয়াক্কা না করে বিদ্যালয়ের পুরাতন ২শ ৮কেজি লোহার বেঞ্চ ও টেবিলের ফ্রেম হারুয়া বাজারে জামাল হোসেনের ভাঙ্গারি দোকানে বিক্রি করে দেন।
এবিষয়ে সিএইচটি মিডিয়াতে গত ১২মে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)