শিরোনাম:
●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার
রাঙামাটি, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৬ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে মেয়র মান্নানসহ ৩৯ জনের বিরুদ্ধে মামলা
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে মেয়র মান্নানসহ ৩৯ জনের বিরুদ্ধে মামলা
শনিবার ● ১৬ এপ্রিল ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে মেয়র মান্নানসহ ৩৯ জনের বিরুদ্ধে মামলা

---

গাজীপুর জেলা প্রতিনিধি :: (৩ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১০.৫০মিঃ) গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অধ্যাপক এমএ মান্নানসহ আটক বিএনপির ১০ নেতাকর্মীর নাম উল্লেখসহ ৩৯ জনকে আসামি করে জয়দেবপুর থানায় মামলা হয়েছে৷

১৬ এপ্রিল শনিবার জয়দেবপুর থানার উপ-পরিদর্শক আহাদুল ইসলাম বাদী হয়ে গাড়ি পোড়ানোর অভিযোগে নাশকতার এ মামলা দায়ের করেন৷ এর আগে সন্ধ্যায় নাশকতার অপর একটি মামলায় কালিয়াকৈরের ভান্নারা এলাকা থেকে মেয়র মান্নানকে আটক করে পুলিশ৷

জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান রেজা আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, গত ১৫ এপ্রিল শুক্রবার রাত ৯টার দিকে চান্দনা চৌরাস্তায় কালিয়াকৈর থেকে ছেড়ে আসা কালিয়াকৈর পরিবহনের একটি বাসে অগি্নসংযোগ করা হয়৷ এ ঘটনায় নাশকতার দায়ে মেয়র মান্নানসহ ৩৯ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ৷ ইতোমধ্যে এ মামলায় মেয়র মান্নানসহ ১০ জনকে আটক করা হয়েছে৷

শনিবার যে কোনো সময় আসামিদের ৭ দিনের পুলিশি রিমান্ড আবেদন করে গাজীপুর আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে জয়দেবপুর থানা পুলিশ৷

উলেস্নখ্য, এর আগে ১৫ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় কালিয়াকৈর উপজেলার মৌচাক-ফুলবাড়িয়া সড়কের ভান্নারা এলাকা থেকে গাজীপুর সিটি মেয়র অধ্যাপক এম এ মান্নানসহ ১০ জনকে আটক করে ডিবি পুলিশ৷ এরপর রাত ১১টার দিকে তাদের জয়দেবপুর থানায় নিয়ে যাওয়া হয়৷ তাদের রাতে থানা হাজতে রাখা হয়৷ পরে শনিবার ভোরে থানার এসআই’র কক্ষে নিয়ে আসা হয় মেয়র মান্নানকে৷ অধ্যাপক মান্নান ২২টি মামলায় উচ্চ আদালতের দেওয়া জামিনে রয়েছেন৷





আর্কাইভ