শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২০ মে ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » পালাতক আসামি মিশন চাকমাকে ১৫ দিনের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » পালাতক আসামি মিশন চাকমাকে ১৫ দিনের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ
সোমবার ● ২০ মে ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পালাতক আসামি মিশন চাকমাকে ১৫ দিনের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ

ছবি : পালাতক আসামি মিশন চাকমা (৩৫)স্টাফ রিপোর্টার :: আসামি মিশন চাকমা (৩৫) গ্রেফতার এবং বিচার এড়ানোর জন্য পলাতক থাকায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (জে. এম. শাখা) রাঙামাটি পার্বত্য জেলা স্মারক নং-সিজেএম (জে.এম)/২০২৪-১১৪ তারিখ : ২০/০৫/২০২৪ খ্রি. অনুসারে আদেশ হয় যে, যেহেতু নিম্ন তফসিলভূক্ত আসামির বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করা হইয়াছে এবং ফৌজদারী কার্যবিধি ১৮৯৮ এর ৮৭ ও ৮৮ ধারার বিধানমতে আসামির বিরুদ্ধে কার্যক্রম গ্রহণ করা হইয়াছে সেহেতু এ আদালতে এরূপ বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারন রহিয়াছে যে, এ আসামি গ্রেফতার এবং বিচার এড়ানোর জন্য পলাতক রহিয়াছেন বা আত্মগোপন করিয়াছেন সেহেতু ফৌজদারী কার্যবিধি, ১৮৯৮ এর ৩৩৯ বি (১) ধারামতে নিম্ন তফসিলভূক্ত আসামিকে এ আদেশ পত্রিকায় প্রকাশের ১৫ (পনের) দিনের মধ্যে অত্র আদালতে হাজির হইবার জন্য নির্দেশ প্রদান করা হইল। ব্যর্থতায় আসামির অনুপস্থিতিতে বিচার অনুষ্ঠিত হইবে।
আসামীর নাম ও ঠিকানা : মিশন চাকমা (৩৫), পিতা-রুপায়ন চাকমা, সাং- জুরাছড়ি সদর, ডাক-জুরাছড়ি-৪৫৬০, থানা-জুরাছড়ি, জেলা-রাঙামাটি পার্বত্য জেলা।
মামলা নম্বর ও ধারা : সি. আর মামলা নং-৪৭৪/২০২৩, ধারা: ২০১৮ সনের যৌতুক নিরোধ আইনের ৩ ধারা।
স্বাক্ষরিত (মোঃ আবু হানিফ) চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাঙামাটি পার্বত্য জেলা।

মামলা সুত্র: সি আর মামলা নং- ৪৭৪/২০২৩ সূত্রে জানা যায়, সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান সংস্থার সহায়তায় মামলার বাদিনী মেকি চাকমা (৩৫), তার স্বামী- মিশন চাকমা, মাতা- মৃত: পুষ্প মালা চাকমা, সাং- জুরাছড়ি, থানা- জুরাছড়ি, জেলা- রাঙামাটি পার্বত্য জেলা ।
বাদিনীর স্বামী-মিশন চাকমা (৩৫), পিতা- রুপায়ন চাকমা, বাদিনীর শাশুড়ি যবনিকা চাকমা (৫৫) স্বামী- রুপায়ন চাকমা, উভয় সাং- জুরাছড়ি সদর, ডাক- জুরাছড়ি-৪৫৬০, থানা- জুরাছড়ি, জেলা- রাঙামাটি পার্বত্য জেলা ২ জনকে আসামী করে যৌতুক নিরোধ আইন, ২০১৮ এর ৩ ধারায় একটি মামলা দায়ের করেন।

বাদিনীর দেয়া তথ্যমতে ০১নং আসামীর মধ্যে গত ১৩/১০/২০১৩ ইংরেজি তারিখে পারিবারিক সম্মতিক্রমে এবং বৌদ্ধ ধর্মীয় রীতি অনুযায়ী বৌদ্ধ বিহারে বিবাহ সম্পন্ন হয়। বিবাহের পর কিছু দিন সুখে শান্তিতে সাংসারিক জীবন যাপন করেন। বাদীনি ও ১নং আসামীর দাম্পত্য জীবনে নিউটন চাকমা যাহার বয়স আট বৎসর নামে একজন পুত্র সন্তান রহিয়াছে।
বিবাহের কিছুদিন পর থেকে ০১নং আসামী বাদীনিকে ব্যবসা করার জন্য তিন লক্ষ টাকা যৌতুক দাবী করে বসেন এবং আসামী প্রতিনিয়ত বাদীনিকে যৌতুকের টাকার জন্য শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতে থাকেন। বাদীনির পরিবার সংসারের সুখের আশায় আসামীদ্বয়কে ব্যবসা করার জন্য ইতিপূর্বে ২ লক্ষ টাকা প্রদান করেন। কিন্তু উক্ত টাকা গ্রহন করার পর ০১নং আসামী কিছু দিন ভাল থাকার পরে আবার নতুন করে যৌতুক এর টাকার জন্য শারীরিক ও মানসিক নিযার্তন করতে থাকেন। পরবর্তীতে বাদীনি যৌতুকের টাকা দিতে না পারায় আসামীদ্বয় বাদীনিকে তাহার পিত্রালয়ে পাঠিয়ে দেন।
কিছুদিন পর আসামীয়ে বাদীনির পিত্রালয়ে বাদীনিকে নিতে আসেন এবং দুপুরের খাওয়া দাওয়া শেষে বাদীনির নিকট পূর্বে দাবীকৃত তিন লক্ষ টাকা যৌতুক হিসাবে দিতে বলেন। বাদীনি ও তার পরিবার অসহায় হিসাবে যৌতুকের টাকা দিতে পারিবেন না মর্মে জানালে বাদীনিকে রেখে আসামীদ্বয় বাদীনির পিত্রালয় ত্যাগ করেন। আসামীদ্বয় ঘটনস্থল ত্যাগ করার সময় উচ্চগলায় বলিতে থাকেন যত দিন বাদীনি ও তাহার পরিবার তিন লক্ষ টাকা যৌতুক দিবেন না ততদিন বাদীনিকে শ্বশুড় বাড়ী উঠিয়ে নিবেন না ।
স্থানীয়রা আসামীদ্বয়দের অনেক করে বুঝানোর চেষ্টা করে। কিন্তু আসামীদ্বয় যৌতুকের দাবীতে অনড় থাকেন। সকলের সামনে এই মর্মে হুমকী প্রদান করেন যে, যদি বাদীনি অথবা তাহার- পরিবার আসামীদ্বয়ের দাবীকৃত তিন লক্ষ টাকা আসামীকে প্রদান না করে তাহলে বেশি টাকা নিয়ে ০১নং আসামী অন্যত্র বিবাহ করাবেন মর্মে হুমকি প্রদান করেন। বাদীনি বিভিন্ন জনের নিকট ঘটনা সম্পর্কে অবগত করেন কিন্তু কোন প্রকার সুরাহা না পেয়ে গত ১৪/০৯/২০২৩ ইংরেজি তারিখে জেলা লিগ্যাল এইড অফিস রাঙামাটিতে আবেদন করেন । লিগ্যাল এইড অফিস থেকে আসামীদ্বয়দের হাজির হওয়ার জন্য জ্ঞাত করা শর্তেও আসামীদ্বয় হাজির হয় নাই। বাদীনি অসহায় ও গরীব উপজাতী মহিলা হিসাবে রাঙামাটি জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মো. জুনাইদ মহোদয় লিগ্যাল এইড অফিস হইতে বাদীনিকে মামলা করার অনুমতি প্রদান করেন ।
এ মামলায় বাদীনির নিরপেক্ষ ৩জন প্রত্যক্ষ স্বাক্ষী রয়েছেন।
বাদীনির পক্ষে মামলা পরিচালনা করেন রাঙামাটি জেলা লিগ্যাল এইড অফিসের প্যানেল আইনজিবী শফিউল আলম মিঞা ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)