সোমবার ● ১০ জুন ২০২৪
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠির ২ উপজেলা নির্বাচনে বিজয়ী হলেন যারা
ঝালকাঠির ২ উপজেলা নির্বাচনে বিজয়ী হলেন যারা
ঝালকাঠি প্রতিনিধি :: ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত হওয়া ঝালকাঠির রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে রাজাপুরে মটোরসাইকেল প্রতীক নিয়ে মিলন মাহমুদ বাচ্চু এবং কাঁঠালিয়া উপজেলায় দোয়াত কলম প্রতীক নিয়ে এমদাদুল হক মনির বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
রবিবার (৯ জুন) রাতে ঝালকাঠির রির্টানিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমিন বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।
রাজাপুরে মিলন মাহমুদ বাচ্চু মোটরসাইকেল প্রতীকে ২১হাজার ৫০ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আফরোজা আক্তার লাইজু দোয়াত-কলম প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৮২০ ভোট।
কাঁঠালিয়া উপজেলায় এমদাদুল হক মনির ২০ হাজার ৩৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন কাপ পিরিচ প্রতীকের গোলাম কিবরিয়া সিকদার তিনি পেয়েছেন ১২ হাজার ৬৮১ ভোট।
এদিকে রাজাপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে আব্দুল্লাহ আল হাসান বাপ্পি এবং ভাইস চেয়ারম্যান (মহিলা) নাসরিন আক্তার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
কাঁঠালিয়া উপজেলায় ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মোহাম্মদ আব্দুল জলিল মিয়াজি ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে সাহিদা আক্তার বিন্দু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে।





ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি
বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র্যালি
তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল
ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত
শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু
মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২