রবিবার ● ৯ জুন ২০২৪
প্রথম পাতা » খেলা » চুয়েটে আন্তঃহল ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন শেখ রাসেল হল
চুয়েটে আন্তঃহল ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন শেখ রাসেল হল
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর শারীরিক শিক্ষা কেন্দ্র আয়োজিত আন্তঃহল ফুটবল প্রতিযোগিতা-২০২৪ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ফাইনালে শেখ রাসেল হল ১-০ গোলে বঙ্গবন্ধু হলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। গোলদাতা হলেন ওমর আবীর, ম্যান অব দ্যা টুর্নামেন্ট হন এফ. এম. মিফতাহুজ্জামান
আজ ৯ জুন রবিবার-২০২৪ বিকাল সাড়ে ৪টায় চুয়েট কেদ্রীয় খেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে চুয়েটের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম উপস্থিত থেকে খেলার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
এসময় চুয়েটের প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদ এর ডীন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান, ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম,ছাত্রকল্যাণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ সাইফুল ইসলাম ও মোহাম্মদ ইসলাম মিয়াসহ সকল হল এর প্রভোস্টগণ উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-প্রধান শারীরিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দীন।





দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল