শিরোনাম:
●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
রাঙামাটি, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১২ জুন ২০২৪
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে ভিজিএফ এর চাল বিতরণে অনিয়ম
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে ভিজিএফ এর চাল বিতরণে অনিয়ম
বুধবার ● ১২ জুন ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঘোড়াঘাটে ভিজিএফ এর চাল বিতরণে অনিয়ম

--- ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে ঈদুল আজহা উপলক্ষে সরকারের দেওয়া বিশেষ বরাদ্দ ভিজিএফ এর চাল বিতরণে ব্যাপকে অনিয়ম ও কালোবাজারে চাল বিক্রি সহ অনিয়মে বাধা দেওয়ায় এক ইউপি সদস্যকে মারপিটের অভিযোগ উঠেছে।

গত মঙ্গলবার উপজেলার ১টি পৌরসভা ও ৪টি ইউনিয়নের ২১ হাজার ৯৮৮ জন সুবিধাভোগীর মাঝে চাল বিতরণের উদ্বোধন হলে সরেজমিনে গিয়ে এসব অনিয়ম ও ৩ নং সিংড়া ইউপির ৭নং ওয়ার্ড সদস্য আতিয়ার রহমানকে মারপিটের অভিযোগ পাওয়া যায়।
সরজমিনে গিয়ে খোঁজ খবর নিয়ে দেখা গেছে, ৩ নং সিংড়া ইউনিয়নের চাল বিতরণে উদ্বোধনের প্রথম দিনে ৭, ৮, ৯ নং ওয়ার্ডে চাল বিতরণকালে ১০ কেজি চালের পরিবর্তে ৪’শ থেকে ৫’শ গ্রাম চাল কম দেওয়া হচ্ছে। চাল কম দেওয়ার বিষয়টি গণমাধ্যমকর্মীরা প্রমান করলে সাথে সাথেই ওজন পরিমাপের ডিজিটাল মিটার গুলো সংশোধন করেন। এছাড়া পরিষদের আশেপাশে পাইকারি ও খুচরা চাল ব্যবসায়ীরা ১টি স্লিপের চাল ৩শ থেকে ৩২০ টাকা দরে ক্রয় করছেন। চাল বিক্রির বিষয়ে সুবিধাভোগীদের সাথে কথা হলে তারা জানান, মোটা চাল বিক্রি করে চিকন চাল ক্রয় করতে এসব চাল বিক্রি করা হয়।
চাল বিতরণের অনিয়মের অভিযোগ পেয়ে উপজেলার ৩নং সিংড়া ইউনিয়ন পরিষদে গেলে আতিয়ার রহমান সহ কয়েকজন ইউপি সদস্য অভিযোগ করে জানান, ইউপি চেয়ারম্যান সাজ্জাত হোসেনের কিছু ব্যক্তিগত লোক সুবিধাভোগীদের স্লিপ দিয়ে নিজেরাই চাল উত্তোলন করছে। এতে ইউপি সদস্য আতিয়ার রহমান বাধা দিলে চাল উত্তোলনকারী আনিছুর রহমান ও তার সহযোগীরা ইউপি সদস্যকে কিল-ঘুষি মেরে ছিলা ফোলা জখম সহ শারীরিক ভাবে লাঞ্চিত করেন।
স্থানীয় একাধিক বাসিন্দা জানান, আমাদের নিকট থেকে বিভিন্ন সময় জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা নেওয়া হলেও আমাদেরকে চালের স্লিপ দেওয়া হয় না। পরবর্তীতে খোঁজ নিতে গেলে চেয়ারম্যান মেম্বাররা জানায় তালিকায় যাদের নাম আছে শুধু তাঁরাই চাল পাবে। কিন্তু তালিকাতে আমাদের নাম আছে কি না তা জানা বা দেখার কোন সুযোগ নেই। শুধু চেয়ারম্যান মেম্বারদের নিজেদের লোকদেরকে স্লিপ দিয়ে চাল উত্তোলন করা হয়।

এ ব্যাপারে ইউপি সদস্য আতিয়ার রহমানের সাথে কথা হলে তিনি জানান, আমার এলাকার এক প্রতিবন্ধী ব্যক্তির নামের স্লিপ নিয়ে আনিছুর রহমান নামে একজন চাল উত্তোলন করতে আসায় আমি বাধা দিলে তিনি ও তার সহযোগীরা আমার ওপর ক্ষিপ্ত হয়ে গালিগালাজ ও আমাকে কিল-ঘুষি মেরে হাত ও মুখে ফোলা জখম সহ শারীরিক ভাবে লাঞ্চিত করেন। এছাড়া তাকে বাঁধা দেওয়ার আগেও আমি আমার ওয়ার্ডের এরকম ২৫/৩০ টি স্লিপ জব্দ করেছি।

এ বিষয়ে ৩নং সিংড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাত হোসেনের সাথে কথা হলে তিনি জানান, চাল উত্তোলনকে কেন্দ্র করে মারামারির বিষয়টি তাদের পারিবারিক দ্বন্দ্বের একটি অংশ। ভুক্তভোগীদের নামের তালিকা প্রদর্শনের বিষয়ে কথা হলে তিনি বলেন, তালিকা প্রদর্শনের বিষয়ে আমাদেরকে তেমন কোন নির্দেশনা দেওয়া হয়নি। তবে তালিকা ইউএনও ও পিআইও অফিসে জমা আছে। অন্যদিকে চাল কম দেওয়ার বিষয়ে অস্বীকার করে বলেন, আমার ইউনিয়নে কাউকে ১০০ গ্রাম চালও কম দেওয়া হয়নি।

এ বিষয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী কতৃক বিশেষ বরাদ্দকৃত চাল যেন ঘোড়াঘাট উপজেলার সবচেয়ে অসহায় ও হতদরিদ্র ব্যক্তিরা পায় তা নিশ্চিত করতে ইউপি চেয়ারম্যান ও মেম্বারগণদের নিয়ে উপজেলাতে মিটিং করা হয়। মিটিং এ সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রেখে বিতরণের জন্য কঠোর ভাবে নিদর্শনা দেওয়া হয়েছে। নিদর্শনা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে মর্মে জানিয়ে দেওয়া হয়েছে। স্বচ্ছতার সাথে চাল বিতরণ হচ্ছে, ছোট খাটো অভিযোগ আছে। অভিযোগ সতর্কতার সাথে দেখা হচ্ছে। অভিযোগ প্রমানিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।





দিনাজপুর এর আরও খবর

মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ
পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন
পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা
পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা
বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন
ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল

আর্কাইভ