রবিবার ● ১৭ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীতে মারমা সম্প্রদায়ের জল উত্সব সাংস্কৃতিক অনুষ্ঠান
কাউখালীতে মারমা সম্প্রদায়ের জল উত্সব সাংস্কৃতিক অনুষ্ঠান

কাউখালী প্রতিনিধি :: (৪ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৪০মিঃ) পার্বত্য চট্টগ্রামের মারমা সম্প্রদায়ের সাংগ্রাই উপলক্ষে পুরান বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরন উপলক্ষে স্বাগতম জানিয়ে জল উত্সবের আয়োজন ৷ তারই ধারা বাহিকতায় রবিবার রাঙামাটি জেলার কাউখালী উপজেলার কচুখালী মারমা যুব সমাজের উদ্যোগে সাংগ্রাই-২০১৬ জল উত্সব, পুর্নির্মলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান কচুখালী মাঠে অনুষ্ঠিত হয়৷
সাংগ্রাই উপলক্ষে পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান পুর্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়৷
আলোচনা সভায় সভাপতিত্ব করেন,কচুখালী পাড়ার কার্বারী উক্যজাই কার্বারী৷
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মংসুইউ চৌধুরী (দুমং)৷
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঘাগড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান থুই মং মারমা,কাউখালী উপজেলা আ’লীগ যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ বেলাল উদ্দিন ও ঘাগড়া ইউপি প্যানেল চেয়ারম্যান মেম্বার শান্তি মুনি চাকমা ৷
অনুষ্টানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সমাজ সেবক মাষ্টার চিংকিউ চৌধুরী, প্রফেসর সুইবাইউ চৌধুরী, কাউখালী প্রেসক্লাব সহ-সভাপতি মোঃ ওমর ফারুক, মেম্বার আব্দুল মোতালেব, কলমপতি ইউনিয়ন আ’লীগ সাধারন সম্পাদক মং মং মারমা ও যুব নেতা থুইলা প্রু মারমা ৷
আলোচনা সভা শেষে জল উত্সবের উদ্ভোধন করেন প্রধান অতিথি ৷
পাশাপাশি মারমা শিল্পী গোষ্ঠীরদের পরিবেশন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ৷





বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার
রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬
পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ
মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন
ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে