শুক্রবার ● ২৮ জুন ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাপ্তাই থানা পুলিশের অভিযানে গাঁজাসহ এক মহিলা আটক
কাপ্তাই থানা পুলিশের অভিযানে গাঁজাসহ এক মহিলা আটক
রাঙামাটি :: পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ এক মহিলা আটক করা হয়েছে। রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিপিএম (বার) এর নির্দেশনায়, কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ সাইফুল ইসলাম এর তত্বাবধানে কাপ্তাই থানা অফিসার ইনচার্জ মো. আবুল কালাম এর নির্দেশনায় ২৭ জুন কাপ্তাই নতুন বাজার ঢাকাইয়া কলোনী এলাকা হতে সন্ধ্যা সাড়ে ৬টায় সময় এসআই (নিঃ) মো. ফিরোজ আলম, সঙ্গীয় এএসআই(নিঃ) যতিন্দ্র ত্রিপুরা, এএসআই (নিঃ)মুরাদ হোসেন, সঙ্গীয় ফোর্স সৌরভ বড়ুয়া, রিদুয়ান এবং জাইতুন নিছা র সহয়তায় অভিযান পরিচালনা করিয়া ২শত গ্রাম গাঁজা সহ ধৃত আসামী ফুলবানু বেগম (৫০) কে আটক করে।
তার স্বামীর নাম মো. শামসুল হক অরফে টাকু, মাতার নাম মৃত সুফিয়া বেগম, সাং- নতুন বাজার ঢাকাইয়া কলোনী, থানা-কাপ্তাই, জেলা-রাঙামাটি পার্বত্য জেলা।
পরে তাকে গ্রেফতার পূর্বক কাপ্তাই থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। অবৈধ মাদক নিজ হেফাজতে রাখার অপরাধে তাহার বিরুদ্ধে কাপ্তাই থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।
কাপ্তাই থানার অফিসার ইনচার্জ আবুল কালাম জানান, তাকে রাঙামাটির বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।





মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ
অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান
পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল
কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ
বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা