মঙ্গলবার ● ২০ আগস্ট ২০২৪
প্রথম পাতা » কুষ্টিয়া » কুষ্টিয়ায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ ১২৬ জনের বিরুদ্ধে আদালতে হত্যা মামলা
কুষ্টিয়ায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ ১২৬ জনের বিরুদ্ধে আদালতে হত্যা মামলা
কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :: কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মাথায় গুলি করে বাবলু ফারাজী নামে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় মামলা করা হয়েছে। মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে নির্দেশদাতা হিসেবে আসামি করা হয়েছে।
এছাড়া কুষ্টিয়ার সাবেক তিন সংসদ সদস্য মাহাবুবুল আলম হানিফ, কামারুল আরেফিন ও আব্দুর রউফসহ কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ, কুষ্টিয়া সদর মডেল থানার ওসি মাহফুজুল হক ও সদর থানার একাধিক এসআই, হানিফের ভাই আতাউর রহমান আতা, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ ১২৬ জনের নামে মামলা করা হয়।
মবার (১৯ আগস্ট) বিকালে নিহত বাবুলের ছেলে সুজন মাহমুদ কুষ্টিয়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানার আদালতে মামলাটি দায়ের করেন। আদালত সূত্র জানায়, বিচারক মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শহরের থানা মোড়ে বাবুলকে গুলি করে হত্যা করা হয়। সে শহরে ফেরি করে গামছা-লুঙ্গি বিক্রি করতেন। বাবুল কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর গ্রামের মৃত নওশের আলীর ছেলে।





কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা