শিরোনাম:
●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন
রাঙামাটি, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২২ আগস্ট ২০২৪
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুর সিটি কর্পোরেশনে মাষ্টাররোল কর্মকর্তা কর্মচারীদের চাকুরি স্থায়ী করার দাবি
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুর সিটি কর্পোরেশনে মাষ্টাররোল কর্মকর্তা কর্মচারীদের চাকুরি স্থায়ী করার দাবি
বৃহস্পতিবার ● ২২ আগস্ট ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুর সিটি কর্পোরেশনে মাষ্টাররোল কর্মকর্তা কর্মচারীদের চাকুরি স্থায়ী করার দাবি

--- মুহাম্মদ আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার :: গাজীপুর সিটি কর্পোরেশনের চুক্তিভিত্তিক ও মাষ্টাররোল হিসেবে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা তাদের চাকুরি স্থায়ী করণের দাবি জানিয়ে বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে নগর ভবনে বিক্ষোভ ও মানববন্ধন করেছে। পরে প্রশাসক বরাবর তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তার কাছে জমা দিয়েছে।

চুক্তিভিত্তিক -মাস্টাররোল কর্মকর্তা কর্মচারি কল্যাণ পরিষদের ব্যানারে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে নগরীর ৮টি জোটের সহস্রাধিক কর্মকর্তা ও কর্মচারি যোগ দেন।

এ সময় বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন, সমন্বয়ক প্রকৌশলী (যান্ত্রিক) মোঃ আমজাদ হোসেন, প্রকৌশলী (বিদ্যুৎ) তানভীর আহম্মেদ, সোহরাব হোসেন সৌরভ, মোঃ আম-মুমিন মুত্তাকিন, তারেক হাসান, মোঃ তসলিম খান, মোঃ ইসমাইল হোসেন, মোঃ মিজানুর রহমান বাপ্পি, রাশেদুল ইসলাম, মাহমুদুল হাসান মনির, মোঃ মাহমুদুন নবী কাকন, মোঃ কবির হোসেন, জিনিয়া আক্তার বৃষ্টি, মোঃ আল-আমিন প্রমুখ।

চুক্তিভিত্তিক -মাস্টাররোল কর্মকর্তা/কর্মচারি কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সমন্বয়ক কমিটি সদস্য প্রকৌশলী মোঃ আমজাদ হোসেন জানান, আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারিরা জানান, ২০১৩ সালের ১৬ ই জানুয়ারী গাজীপুর সিটি কর্পোরেশন সাবেক ২টি পৌরসভাসহ ৬টি ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত হয়। যা বাংলাদেশের সর্ববৃহৎ সিটি কর্পোরেশন। সিটি প্রতিষ্ঠার প্রায় ১১ বছর অতিবাহিত হলেও পৌরসভা হতে এই পর্যন্ত নগর উন্নয়নের জন্য কোনো স্থায়ী জনবল নিয়োগ দেওয়া হয়নি। যার ফলে মাষ্টাররোল/চুক্তি ভিত্তিক অনেকেই তিন থেকে ১৮ বছর পর্যন্ত এই প্রতিষ্ঠানটিতে সেবা দিয়ে যাচ্ছে। বর্তমানে প্রায় ১ হাজার ২২৫ জনের অধিক মাষ্টাররোল/চুক্তি ভিত্তিক ও দৈনিক মজুরী ভিত্তিক জনবল এই নগরের প্রতিটি মানুষকে সেবা প্রদান করছেন।
প্রায় ৪০ লক্ষ জনগণের শিল্প নগরীর অধ্যুষিত এই নগরে সেবা প্রদানের জন্য পর্যাপ্ত স্থায়ী জনবল নেই। নামমাত্র জনবল দ্বারা নাগরিক সেবা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। তারপরও এই ১ হাজার ২২৫ জনের অধিক মাষ্টাররোল/চুক্তি ভিত্তিকও দৈনিক মজুরী ভিত্তিক জনবল দ্বারা নাগরিক সেবা নিশ্চিত করে যাচ্ছি। সামান্য বেতনে বর্তমান বাজারে দ্রব্য মূল্যের উর্দ্ধগতির জন্য এসব কর্মকর্তা-কর্মচারি মানবেতর জীবন যাপন করছেন।

প্রকৌশলী তানভীর আহম্মেদ বলেন, সর্ববৃহৎ বঞ্চিত সিটি কর্পোরেশনের প্রায় ৪০ লক্ষ জনগনের শিল্প নগরির নাগরিকদের অধিকার ও তাদের পর্যাপ্ত নাগরিক সেবা নিশ্চিতকল্পে গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন সেবা মূলক শাখায় কর্মরত মাষ্টাররোল/চুক্তি ভিত্তিক কর্মচারীদের অতিবিলম্বে স্থায়ী করনের এক দফা এক দাবী আগামী চার কর্ম দিবসের মধ্যে বর্তমান অন্তর্বতীকালীন সরকারের নবনিযুক্ত প্রশাসক মোঃ সাবিরুল ইসলামের নিকট দৃশ্যমান অগ্রগতির বাস্তবায়নের দাবী জানান।

এ ব্যাপারে সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল হান্নান বলেন, মাস্টার রোল ও চুক্তিভিত্তিক কর্মরত কর্মকর্তা ও কর্মচারিদের স্মারকলিপি পেয়েছি। এ ব্যাপারে সংশ্লিষ্ট কতৃপক্ষ সিদ্ধান্ত নেবেন।





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে  বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)