শিরোনাম:
●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ
রাঙামাটি, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৩০ আগস্ট ২০২৪
প্রথম পাতা » কুষ্টিয়া » কুষ্টিয়ায় নিহত ও আহতদের পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
প্রথম পাতা » কুষ্টিয়া » কুষ্টিয়ায় নিহত ও আহতদের পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
শুক্রবার ● ৩০ আগস্ট ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কুষ্টিয়ায় নিহত ও আহতদের পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

--- কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :: দীর্ঘ ১৬ বছর স্বৈরাচার সরকারের হাতে দেশ পরিচালিত হয়েছে। দেশকে স্বৈরাচার মুক্ত করতে ছাত্র জনতা তাদের জীবন উৎসর্গ করেছে। তাদের এই ঋণ কোনোভাবেই শোধ হবার নয়।
২৯ আগস্ট সকালে কুষ্টিয়া প্রেসক্লাবের হলরুমে আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক বজ্রপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক বিশিষ্ট সমাজসেবক সিহাব উদ্দিন।
এসময় অনুষ্ঠানে উপস্থিত আহত ও নিহতদের পরিবারের উদ্দেশ্যে সিহাব উদ্দিন আরো বলেন, ছাত্র জনতার আন্দোলনে আন্দোলনকারীদের দমাতে যেভাবে অত্যাচার, নির্যাতন, হত্যা করা হয়েছে সেটা খুবই বেদনাদায়ক। যে পরিবার সন্তানহারা হয়েছে তারাই টের পাচ্ছে সন্তান হারানোর কি বেদনা। আসলে কেউ তার সন্তানের মৃত্যু চাইনা, কেউ তার সন্তানকে আহত অবস্থায়ও দেখতে চাইনা। কেউ যদি অসুখে মারা যায় সেটা ভিন্ন কথা। যৌক্তিক আন্দোলনে অংশ নেওয়ায় যেভাবে মানুষ হত্যা করা হয়েছে সেটা কোনভাবেই আইনসংগত নয়। আমি দোয়া করি, আন্দোলনে যারা মৃত্যুবরণ করেছেন মহান আল্লাহতালা তাদেরকে জান্নাতবাসী করবেন। তাদেরকে শহীদের মর্যাদা দান করবেন। সিহাব উদ্দিন আরো বলেন, যারা সন্তানহারা হয়েছেন তাদের ক্ষতি কোনদিনই পূরণ হবার নয়। আমি মহান আল্লাহতালার প্রার্থনা করি, আপনার সন্তানের পবিত্র রক্তের বিনিময়ে আপনার পরিবার থেকে ভবিষতে সৎ ও যোগ্য সুসন্তান পৃথিবীর বুকে আসবে। তারাই ভবিষ্যতে কুষ্টিয়া তথা বাংলাদেশের নেতৃত্ব দেবে। ওই ব্যক্তি উত্তম “যে পার্থিব ও পরযোগে বিজয়ী”। আপনাদের সন্তানেরা আপনাদেরকে পার্থিব ও পরযোগে বিজয়ী করে গেছেন। আপনারা দেখেছেন ছাত্র জনতার আন্দোলনে অংশ নেওয়ায় ছাত্রলীগ ও যুবলীগের ছেলেরা আমাদের সবুজকে নৃশংসভাবে হত্যা করেছে। কি অন্যায় করেছিল সবুজ! যে কারণে তাকে এমন নৃশংসভাবে হত্যা করা হলো। নিশ্চয়ই আল্লাহ উত্তম বিচারক, তার দরবারে হত্যাকারীদের কঠিন শাস্তি হবে। সন্তান হারানো মায়ের চোখের পানি কখনোই বৃথা যায় না। সবুজের মায়ের চোখের পানিও বৃথা যাবে না। আল্লাহপাক আমাকে সুযোগ দিয়েছেন আপনাদের পাশে দাঁড়ানোর। আল্লাহ চাইলে আপনাদের সুখে দুখে সবসময় আমি আপনাদের পাশে থাকবো।
কুষ্টিয়া প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক তৌহিদী হাসান শিপলুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল-মামুন সাগর, সিনিয়র সহ-সভাপতি লুৎফর রহমান কুমার, সহ-সভাপতি নূরুন্নবী বাবু, দৈনিক আন্দোলনের বাজার পত্রিকার প্রকাশক ও সম্পাদক আনিসুজ্জামান ডাবলু প্রমূখ। কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরুর পর আন্দোলনে আহতদের সুস্থতা ও নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন দৈনিক নয়া দিগন্ত পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি নুরুল কাদের।
সবশেষ আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।





কুষ্টিয়া এর আরও খবর

কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)