রবিবার ● ৮ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে বিএনপির সংবাদ সম্মেলন
আত্রাইয়ে বিএনপির সংবাদ সম্মেলন
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাই উপজেলা বিএনপির এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল জলিল চকলেট।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আত্রাই উপজেলা বিএনপির নেতা কর্মীদের মাঝে বিভ্রান্ত সৃষ্টির জন্য সাবেক এমপি আলমগীর কবির পাঁয়তারা করছেন। এরই ধারাবাহিকতায় বিএনপির নাম ব্যবহার করে মাইকিংয়ের মাধ্যমে আজ সোমবার আত্রাইয়ে পথসভার চেষ্টা করছেন। লিখিত বক্তব্যে আরও বলেন, আলমগীর কবির কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ে বিএনপির কোন সংগঠনের সাথে জড়িত নেই। তিনি আলমগীর কবিরের এ ধরণের কার্যক্রমের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপি নেতা তছলিম উদ্দিন, আব্দুল মান্নান সরদার, যুবদল নেতা খোরশেদ আলম, আশরাফুল ইসলাম লিটন, পারভেজ ইকবাল প্রমুখ।





আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত
আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ
আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল
আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩
সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর
আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা
আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী