রবিবার ● ২২ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে আন্তঃজেলা দলের কুখ্যাত ৪ ডাকাত গ্রেপ্তার
ঘোড়াঘাটে আন্তঃজেলা দলের কুখ্যাত ৪ ডাকাত গ্রেপ্তার
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে ডাকাতির প্রস্ততিকালে আন্তঃজেলা ডাকাত দলের কুখ্যাত ৪ ডাকাতকে আটক করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একই গাড়ীর দুটি নম্বর প্লেট সহ (যাহার নং- ঢাকা মেট্রো-ট-১৫-৬৬১২ ও ঢাকা মেট্রো-ট- ১৫-৬৬৭০) একটি ট্রাক জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলো, দিনাজপুরের বিরল উপজেলার রতন মিয়া (৩৭) ওরফে গাল কাটা কালু, কুমিল্লা সদর উপজেলার রুবেল মিয়া (৩৬), পটুয়াখালীর গলাচিপা উপজেলার ইউসুফ মিয়া (৪৮) ও নারায়ণগঞ্জের বন্দর উপজেলার আল-আমিন (৩০)।
শনিবার (২১ সেপ্টেম্বর ) দিবাগত রাত ৩ টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ঘোড়াঘাট পৌরসভাধীন সাহেবগঞ্জ ভাঙ্গা মসজিদ সংলগ্ন এলাকায় মেসার্স বর্ণমালা ট্রেডার্স এর ভুট্টা বোঝায় গুদাম ঘরের পাশে কতিপয় ডাকাত দলের সদস্য একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির উদ্দেশে অবস্থান করছিলো। এ সময় স্থানীয়রা পুলিশকে খবর দিলে লোকজনের সহায়তায় পুলিশ ওই স্থানে অভিযান চালিয়ে ট্রাকের ভেতরে থাকা লক কাটার, লোহার রড ও রশিসহ ৪ জন ডাকাতকে আটক করে। অভিযানকালে ডাকাত দলের আরও বেশ কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়।
এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানতে পারি, তারা ট্রাক নিয়ে দেশীয় অস্ত্র ব্যবহার করে বিভিন্ন এলাকায় ডাকাতি করতো এবং তাদের নামে ফরিদপুর, পাবনা, পটুয়াখালী ও নওগাঁ সহ দেশের বিভিন্ন জেলায় ডাকাতি মামলা রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ও তাদের জবানবন্দি মোতাবেক পলাতকদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।





পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের
পার্বতীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশ
এনসিপি পার্বতীপুর উপজেলা কমিটি গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই স্থগিত
পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, ৭-৮ লাখ টাকার ক্ষতি
পার্বতীপুরে বাড়ছে সুস্বাদু ও রসালো তালশাঁসের চাহিদা
বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ
পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন
বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন : মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ
পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা
পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা