শনিবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
রাউজানে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মিনহাজ রহমান রিয়াদ (২৭) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
২৭ সেপ্টেম্বর শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে গহিরা বাজারে এই দুর্ঘটনা ঘটে।
নিহত প্রবাসী রিয়াদের বাড়ী রাঙ্গুনিয়া উপজেলার রানীরহাট রাজানগর এলাকার মো. মফিজ এর ছেলে।
জানা যায়, মোটরসাইকেল করে মাইজভান্ডার দরবার শরিফ থেকে বাড়ি যাওয়া আসার পথে রাউজানের গহিরা এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষ হয়।
এসময় আহত অবস্থায় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে রাউজান জে.কে মেমোরিয়াল হাসাপাতালে পাঠানো হয়। সেখানে তাদের অবস্থা অবনতি ঘটলে পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান হয়। সেখানে রাতেই প্রবাসী রিয়াদ মারা যান।
পারিবারিক সূত্রে জানা গেছে, রিয়াদ শুক্রবার জীবন জীবিকার তাগিদে প্রবাসে পারিজমানোর কথা ছিলো। তবে তিনি ছোট বেলা থেকে রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের মানচিপাড়া গ্রামে তার নানুর বাড়িতে বড় হয়েছেন বলে জানা গেছে।
এ ব্যাপারে রাউজান হাইওয়ে থানার ওসি ওবাইদুল হক ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।





মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা
মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা
ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন
বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ
মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ