বুধবার ● ৯ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে সহিংসতার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে : সুপ্রদীপ চাকমা
রাঙামাটিতে সহিংসতার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে : সুপ্রদীপ চাকমা
রাঙামাটি, ০৯ অক্টোবর, ২০২৪ :: পার্বত্য উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা বলেছেন, রাঙামাটিতে সংঘটিত সহিংসতার ঘটনায় যারাই জড়িত তাদেরকে যত দ্রুত সম্ভব আইনের আওতায় আনতে হবে। সহিংসতার ঘটনা নিয়ে মামলা হয়েছে এবং বিভিন্ন ভিডিও চিত্র ও ফুটেজ দেখে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনতে আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন উপদেষ্টা।
এক্ষেত্রে কোন নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয় সেদিকে সতর্ক থাকার জন্যও সংশ্লিষ্টদের বলেন। সহিংসতা ঘটনায় ক্ষতিগ্রস্তদের বিস্তারিত তালিকা প্রণয়ন করে সরকারের পক্ষ থেকে তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে বলে জানিয়েছেন উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
সাম্প্রতিক সহিংসতায় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ, শেভরন হাসপাতাল ও তার আশেপাশে ক্ষতিগ্রস্ত দোকানসমূহ, বনরুপা কাটা পাহাড় মার্কেট, বনরূপা জামে মসজিদ, কাঠালতলী মৈত্রি বিহার পরিদর্শন শেষে এসব কথা বলেন পার্বত্য উপদেষ্টা।
এ সময় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা), পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের যুগ্ম সচিব কংকন চাকমা, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, জেলা পুলিশ সুপার ড. ফরহাদ হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।





রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল
বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা
মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই
রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের
মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই
রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত