শিরোনাম:
●   ঝালকাঠি যুবদলের দুই নেতার পদ স্থগিত ●   বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু ●   দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন ●   ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ ●   এনডিএম এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটির অনুমোদন ●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৯ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে আওয়ামীলীগ নেতার দখলে থাকা রিজার্ভ ফরেস্টের দেড় একর বনভূমি উদ্ধার
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে আওয়ামীলীগ নেতার দখলে থাকা রিজার্ভ ফরেস্টের দেড় একর বনভূমি উদ্ধার
বুধবার ● ৯ অক্টোবর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে আওয়ামীলীগ নেতার দখলে থাকা রিজার্ভ ফরেস্টের দেড় একর বনভূমি উদ্ধার

--- মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের মিরসরাইয়ে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সোনা মিয়ার দখলে থাকা দেড় একর বনভূমি উদ্ধার করেছে বন বিভাগ।

মঙ্গলবার ৮ অক্টোবর চট্টগ্রাম উত্তর বন বিভাগের আওতাধীন মিরসরাই রেঞ্জের হিঙ্গুলী বন বিটের সীতাকুন্ড-রামগড় রিজার্ভ ফরেস্ট মৌজার হিঙ্গুলী এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। সোনা মিয়া উপজেলার ২ নং হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও হিঙ্গুলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে রয়েছেন।

মিরসরাই রেঞ্জ কর্মকর্তা মো. শাহানশাহ নওশাদ জানান, আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান সোনা মিয়া দীর্ঘদিন ধরে অবৈধভাবে রিজার্ভ ফরেস্টেও দেড় একর জায়গা দখল করে রেখেছিলেন। পাহাড়ের চারদিকে কাঁটা তার ও বাঁশের বেড়া দিয়ে ঘিরে রাখেন এবং খুঁটি ও টিনের ছাউনী দিয়ে পাহাড়ের উপর লেবার শেড তৈরী করেন।

মঙ্গলবার ঐ জায়গার চারদিকে কাঁটা তার ও বাঁশের বেড়া এবং খুঁটি ও টিনের ছাউনী দিয়ে তৈরি লেবার শেড ভেঙ্গে গুঁড়িয়ে দিয়ে দখলমুক্ত করা হয়। চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস এম কায়চারের পরামর্শ অনুযায়ী উদ্ধারকৃত জায়গায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করা হয়েছে।

উচ্ছেদ অভিযানে মিরসরাই রেঞ্জে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারী এবং হিঙ্গুলী বিটের অধীন এফসিভির সভাপতি ও সদস্যরা অংশগ্রহণ করেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)