মঙ্গলবার ● ১৫ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার কাউন্সিলিং অনুষ্ঠিত
ঘোড়াঘাটে শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার কাউন্সিলিং অনুষ্ঠিত
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার কাউন্সিলিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১৫ অক্টোবর বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে ঘোড়াঘাট উপজেলা পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের আয়োজনে সংগঠনের সভাপতি কাইয়ুম হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ।
কাউন্সিলিং অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক আহসান হাবীবের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জামিরুল ইসলাম। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক রাশেদুল হক, দিনাজপুর জজ কোর্টের আইনজীবী এডভোকেট শরিয়াত হোসেন, কৃষ্ণরামপুর ফাজিল মাদ্রাসার ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আজিম উদ্দিন জীম প্রমুখ।
অনুষ্ঠানে সংগঠনের সাবেক সভাপতি রেজভী হাসান, সাবেক সাধারণ সম্পাদক জুহিন কাওসার, কনক আহমেদ, সাগর মোল্লা, উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের মেডিকেল ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী, অভিভাবক এবং উপজেলার অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াগণ উপস্থিত ছিলেন।





বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন
পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু
পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক
নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড়
রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড
পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২
পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন
মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ
মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ
পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন