শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ
রাঙামাটি, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৭ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » শাহরাস্তিতে টিআর প্রকল্প বাস্তবায়ন না করে প্রকল্পের অর্থ তছরুপ
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » শাহরাস্তিতে টিআর প্রকল্প বাস্তবায়ন না করে প্রকল্পের অর্থ তছরুপ
বৃহস্পতিবার ● ১৭ অক্টোবর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শাহরাস্তিতে টিআর প্রকল্প বাস্তবায়ন না করে প্রকল্পের অর্থ তছরুপ

--- শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি :: চাঁদপুরের শাহরাস্তিতে এমপির বিশেষ বরাদ্দের টিআর প্রকল্পের অর্থ তছরুপের অভিযোগ উঠেছে বাস্তবায়নাধীন প্রকল্প কমিটির বিরুদ্ধে।
জানাযায় উপজেলার টামটা উত্তর ইউনিয়নের বলশীদ গ্রামের ‘হযরত গাউছুল আযম জামে মসজিদ’ সংলগ্ন রাস্তার প্রকল্পের কাজ নিয়ে স্থানীয়রা বিভিন্ন মাধ্যমে এই অভিযোগ তোলেন।
বিভিন্ন সূত্র থেকে আরও জানা যায়, ২০২২ সালে উপজেলা প্রকল্প বাস্তবায় কর্মকর্তার কার্যালয় থেকে ওই মসজিদের পাশে গার্ড ওয়াল নির্মাণের জন্য টিআর প্রকল্প থেকে এক লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়।
উক্ত প্রকল্প বাস্তবায়নের জন্য ওই ইউনিয়নের ইউপি সদস্য নুরুল আমিনকে সভাপতি ও আওয়ামী লীগের ইউনিয়ন সাধারণ সম্পাদক দিদার পাটওয়ারীকে সদস্য করে এটি বাস্তবায়নে দায়িত্ব প্রদান করা হয়। বর্তমানে বাস্তবে ওই প্রকল্পের অস্তিত্ব খুঁজে না পাওয়ায় স্থানীয় বাসিন্দারা বিভিন্ন মাধ্যমে বিষয়টি চাউর করছে।

এবিষয়টি সরেজমিনে গিয়ে দেখা যায়, মসজিদ সংলগ্ন রাস্তায় কোন গার্ড ওয়াল নির্মাণ তো দূরের কথা, আশে পাশে এ ধরণের কোন কাজের অস্তিত্ব নজরে পড়েনি। এসময় মসজিদের সামনে পরিত্যক্ত কিছু ইট স্তুপ আকারে পড়ে থাকতে দেখা যায়।

এবিষয়ে জানতে চাইলে প্রকল্পের সভাপতি ইউপি সদস্য নুরুল আমিন জানান, বিভিন্ন জটিলতায় উল্লেখিত প্রকল্পটি বাস্তবায়ন করা হয়নি। তবে দ্রুততম সময়ে ইউনিয়ন চেয়ারম্যানের সঙ্গে কথা বলে উক্ত প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম ঠিকাদার ও সাধারণ সম্পাদক দিদার পাটোয়ারী এবং ফখরুল ইসলামকে গার্ড ওয়াল নির্মাণের ব্যাপারে এলাকাবাসী জিজ্ঞাসাবাদ করলে তারা বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
প্রকল্প কমিটি দ্রুততম সময়ে প্রকল্প বাস্তবায়ন করবে বলে জানান, তা-না হলে অর্থ ফেরত দিবে বলে গ্রামবাসীকে আশ্বস্ত করেন।

এছাড়া ওই প্রকল্পের জন্য মসজিদের সামনে পরিত্যক্ত ইটগুলো পূর্বে কিনা হয়েছে বলে এই প্রতিবেদককে জানান। তবে কি কারনে প্রকল্প আলোর মুখ দেখেনি তার কোন সদুত্তর তারা কেউ দিতে পারে নাই।
মসজিদের সাবেক মোতোয়ালি হাসান জানান, ২০২২ সালে মসজিদের পাশে গার্ড ওয়াল নির্মাণের কথা থাকলেও এটি বাস্তবায়ন করা হয়নি। মসজিদের উন্নয়নে গার্ড ওয়ালটি সত্যিই জরুরী ছিলো। এমন ঘৃণিত কাজের জন্য সত্যিই আমরা হতবাক।
এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সবুজ জানান,তিনি আগামী ২০ অক্টোবর অফিসে গিয়ে এবিষয়ে জেনে গণমাধ্যমকে জানাবেন।
এলাকার সচেতন মহলের অভিমত পুরো উপজেলার অবস্থা প্রায় একই রকম। তাই টিআর/কাবিখার আওতায় সম্পাদিত সকল প্রকল্পসমূহ যথাযথভাবে তদন্ত পূর্বক তছরুপ হওয়া সরকারি অর্থ উদ্ধারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা অতীব জরুরী বলে মনে করেন।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন
রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব
পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব
রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ
পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময়
বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু
গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)