শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৭ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে ছুরিকাঘাত ও হাসুয়ার কোপে বিএনপি নেতাসহ দুইজন হাসপাতালে
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে ছুরিকাঘাত ও হাসুয়ার কোপে বিএনপি নেতাসহ দুইজন হাসপাতালে
বৃহস্পতিবার ● ১৭ অক্টোবর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইয়ে ছুরিকাঘাত ও হাসুয়ার কোপে বিএনপি নেতাসহ দুইজন হাসপাতালে

--- নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে ছুরিকাঘাতে বিএনপি নেতা এবং হাসুয়ার কোপে এক বৃদ্ধ গুরুত্বর আহত হয়েছে। আহতদের আত্রাই উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সন্ধায় এবং রাতে পৃথকভাবে এসব ঘটনা ঘটে। এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

সাহাগোলা ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক ও সাহাগোলা দরগাপাড়া গ্রামের বাবু সরদারের ছেলে আজাদ সরদার (৫৪) জানান, বুধবার সন্ধায় কাজ শেষে সাহাগোলা রেলওয়ে ষ্টেশনে একজনের সাথে গল্প করছিলেন। এসময় একই এলাকার সাজু আহম্মেদ (৪০) নামে একজন এসে অতুর্কিতভাবে ছুরিকাঘাত করে দৌড়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে আত্রাই হাসপাতালে ভর্তি করায়। তিনি আরো জানান, সাজু একই গ্রামের মোবারক আলীর ছেলে। তার নানা অন্যায়ের প্রতিবাদ করায় গত কয়েকদিন ধরে বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছিল। এসব ঘটনা দলীয়ভাবে নেতা-কর্মীদের জানানো হয়েছে। এরই মধ্যে সন্ধায় ছুরিকাঘাতের এঘটনা ঘটে বলে জানান তিনি।

অপর দিকে বুধবার গভীর রাতে উপজেলার চকবিষ্টপুর গ্রামের ইমারত আলীর ছেলে শফির উদ্দীন (৬৫) নামের এক বৃদ্ধকে জানালার গজ ভেঙ্গে হাসুয়া দিয়ে কুপিয়ে জখম করেছে। শফিরের ভাতিজা মোজাফ্ফর হোসেন বলেন, রাতে খাবার খেয়ে শফির উদ্দীন ঘুমিয়ে পরেন। গভীর রাতে ঘরের জানালার একটি গজ ভেঙ্গে কুঞ্চি দিয়ে ঘরের বৈদ্যতিক আলো নিভানোর চেষ্টা করছিল অজ্ঞাত হামলাকারীরা। এসময় টের পেয়ে শফির উদ্দীন হাত দিয়ে কুঞ্চি আটকে ধরলে হাসুয়া দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। তাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে আত্রাই হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভাতিজা মোজাফ্ফর হোসেন আরো বলেন,স্থানীয়ভাবে নদীর পারঘাট নিয়ে দ্বন্দ্ব চলছে। ওই দ্বন্দ্বের জ্বের ধরে এহামলার ঘটনা ঘটতে পারে বলে ধারনা করছেন তিনি।

আত্রাই থানার ওসি সাহাবুদ্দীন বলেন,সাহাগোলা ষ্টেশনে ছুরিকাঘাতের ঘটনায় রাতেই একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটির প্রাথমিক তদন্ত চলছে এবং মামলা রুজুর প্রস্তুতি চলছে। এছাড়া চকবিষ্টপুর গ্রাম বৃদ্ধকে হাসুয়া দিয়ে কুপিয়ে জখমের ঘটনায় এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।





নওগাঁ এর আরও খবর

আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু
আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১
আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি
আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত
আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের  অভিযোগ আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ
আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল
আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)