শিরোনাম:
●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
রাঙামাটি, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৮ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » সকল বিভাগ » আজকালের আলো সাহিত্য পুরস্কার-২৪ পেলেন হাফিজুল ইসলাম লস্কর
প্রথম পাতা » সকল বিভাগ » আজকালের আলো সাহিত্য পুরস্কার-২৪ পেলেন হাফিজুল ইসলাম লস্কর
রবিবার ● ৮ ডিসেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আজকালের আলো সাহিত্য পুরস্কার-২৪ পেলেন হাফিজুল ইসলাম লস্কর

--- সিলেট প্রতিনিধি :: আজকালের আলো সাহিত্য পুরস্কার-২০২৪ পেয়েছেন সময়ের আলাপ-এর সম্পাদক ও প্রকাশক মানবতার কবি হাফিজুল ইসলাম লস্কর। এছাড়াও আরো পাচজন গুণী লেখককে এ সম্মাননা দেওয়া হয়। তারা হলেন—কবি ও সংগঠক মিজানুর রহমান মিজান, মোহাম্মদ আরজু মিয়া, কবি অজিত কুমার সিংহ, কবি ও সাহিত্যিক মোহাম্মদ শামীম মিয়া এবং কবি ও সাংবাদিক ইয়াকুব আলী তুহিন।
গতকাল শুক্রবার (০৬ ডিসেম্বর ২৪ইং) বেলা ২-৩০ মিনিটে পুণ্যভূমি সিলেটের উপশহরস্থ একটি কনফারেন্স হলে আলো মিডিয়া গ্রুপের সৌজন্যে এবং দৈনিক আজকালের আলো-এর আয়োজনে “আপনাদের কলমে চলমান থাকুক কাব্য, বাঁচুক কবি”—এই প্রতিপাদ্য সামনে রেখে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে এ গুণীজন সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সম্মাননা অনুষ্ঠানে সম্মাননা প্রাপ্ত লেখকদের হাতে সম্মাননা ক্রেস্ট ও মানপত্র তুলে দেন প্রধান অতিথি প্রখ্যাত আইনজীবী ডক্টর মোঃ বদরুল আলম সোহাগ। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এডভোকেট মোঃ জহিরুল ইসলাম রিপন, বৈচিত্র্যময় সিলেটের সম্পাদক ও প্রকাশক আবুল কাশেম রুমন, সিনিয়র সাংবাদিক রুহুল ইসলাম মিঠু।
সম্মাননা অনুষ্ঠানে ডক্টর মোঃ বদরুল আলম সোহাগ বলেন, সাহিত্য একটি জাতির চেতনাকে ধারণ করে এবং তার সংস্কৃতি ও ঐতিহ্যকে সংরক্ষণ করে। আজ এই মঞ্চে আমরা সম্মান জানাতে একত্র হয়েছি এমন গুণী সাহিত্যিকদের, যারা তাঁদের সৃষ্টির মধ্য দিয়ে আমাদের মননকে সমৃদ্ধ করেছেন। তাদের নিরলস প্রচেষ্টা ও সৃষ্টিশীলতাই আমাদের সমাজকে আলোকিত করেছে।
এই সম্মাননা শুধুমাত্র তাদের ব্যক্তিগত অর্জন নয়, এটি আমাদের সমগ্র সাহিত্য জগতের একটি উদযাপন। আমি বিশেষভাবে কৃতজ্ঞ আয়োজক সংগঠনের প্রতি, যারা এমন একটি মহৎ উদ্যোগ গ্রহণ করেছেন।
আমি বিশ্বাস করি, সাহিত্যচর্চা ও এ ধরনের সম্মাননার মাধ্যমে আমরা তরুণ প্রজন্মকে উৎসাহিত করতে পারব, যারা ভবিষ্যতে আমাদের সাহিত্য জগতকে আরও সমৃদ্ধ করবে।
সবশেষে, পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানাচ্ছি এবং তাদের সৃষ্টিশীল যাত্রার সাফল্য কামনা করছি। আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য এবং মূল্যবোধ সমুন্নত রাখতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানাই।





আর্কাইভ