শিরোনাম:
●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান
রাঙামাটি, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৮ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » রাজশাহী বিভাগ » সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য ব্যবসায়ীকে অপহরণ! আটক-৩
প্রথম পাতা » রাজশাহী বিভাগ » সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য ব্যবসায়ীকে অপহরণ! আটক-৩
রবিবার ● ৮ ডিসেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য ব্যবসায়ীকে অপহরণ! আটক-৩

--- সিরাজগঞ্জ প্রতিনিধি :: সিরাজগঞ্জের সলঙ্গায় আব্দুল মান্নান ওরফে মোন্নাফ নামের এক মৎস্য ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছে। শনিবার ভোরে কুতুবেরচড় মৎস্য আড়ৎদার সমবায় সমিতিতে মাছ ব্যবসার জন্য যাচ্ছিল পথে শ্রীরামেরপাড়া এলাকা থেকে তাকে অপহরণ করা হয়। ওই রাতে অপহৃতের ভাই মাহবুবুর রহমান বাদী থানায় মামলা দায়ের করেন। রবিবার ভোর রাতে পুলিশ অভিযান পরিচালনা করে তিন জনকে আটক করেন।
আটককৃতরা হলেন, সলঙ্গা থানার শ্রীরামের পাড়া গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে আমজাদ হোসেন (৬৫), তার ছেলে আব্দুল মালেক (৪০) ও আবু তালেব (৪৫)।

মামলার বাদী অপহৃতের ভাই মাহবুবুর রহমান বলেন, আমার ভাই আব্দুল মান্নান সরকার ওরফে মোন্নাফ প্রতিদিনের ন্যায় শনিবার ফজরের নামাজ পরে ব্যবসার কাজে বাড়ি থেকে রওনা হয়। বাড়ি থেকে হবার পরই সড়ক থেকে একটি কালো মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। মাইক্রোবাসটি পিছনে গেলেও তাদের ধরতে পারি নাই। সলঙ্গা থানায় অবগত করে একটি মামলা দায়ের করি। পরে পুলিশ থানা পুলিশ তিন জনকে আটক করেছে। সরকার ও প্রশাসনের কাছে আমাদের পরিবারে দাবি অতিদ্রুত যেন সুস্থ্য ভাবে ফিরিয়ে দেন।

মামলার তদন্তকারী কমকর্তা সলঙ্গা থানার তদন্ত অফিসার মনোজিৎ কুমার নন্দী জানান, অপহৃতের ভাই মাহবুবুর রহমান থানায় মামলা দায়ের করেন,পরে অভিযান পরিচালনা করে তিন জনকে আটক করা হয়।

সলঙ্গা থানার ওসি কে.এম রবিউল ইসলাম জানান, শনিবার ভোরে শ্রীরামেরপাড়া এলাকা থেকে আব্দুল মান্নান ওরফে মোন্নাফ নামের এক মৎস্য ব্যবসায়ীকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থ পরিদর্শন করা হয়েছে। রাতে অভিযোগ পেয়ে অভিযান পরিচালনা করে তিন জনকে আটক করা হয়। অপহৃত আব্দুল মান্নান সরকার ওরফে মোন্নাফকে উদ্ধারের কাজ ও অন্য আসামীদের গ্রেফতারের অভিযান চলমান রয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)