শিরোনাম:
●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭
রাঙামাটি, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১১ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » সকল বিভাগ » নবীগঞ্জে মালামালসহ পিকআপ ভ্যান ডাকাতি গ্রেফতার-১
প্রথম পাতা » সকল বিভাগ » নবীগঞ্জে মালামালসহ পিকআপ ভ্যান ডাকাতি গ্রেফতার-১
বুধবার ● ১১ ডিসেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নবীগঞ্জে মালামালসহ পিকআপ ভ্যান ডাকাতি গ্রেফতার-১

--- উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: নবীগঞ্জ উপজেলার রুস্তমপুর টোল প্লাজা এলাকায় মালামালসহ একটি পিকআপ ভ্যান ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় মুদি দোকানের জন্য ক্রয় করা মালামাল, পিকআপ ভ্যান লুট ও চালককে অপহরণের ঘটনা ঘটে। এ ঘটনায় খোয়া যাওয়া মালামালসহ জড়িত সন্দেহে ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ ।
পুলিশ জানায়- গত ১০ ডিসেম্বর সোমবার রাতে সিলেট শহরস্থ কালীঘাট বাজারের মেসার্স আরাফাত ট্রের্ডাস থেকে চুনারুঘাট বাজারের ব্যবসায়ী হাফেজ মাওলানা আহমদ আলীর দোকানের জন্য ক্রয়কৃত মসুরের ডালের ৫টি বস্তা, ফ্রেস কোম্পানীর ৬০ বস্তা চিনি, চিড়া ১০ বস্তাসহ সর্বমোট ৩ লাখ ৭৯হাজার টাকার মুদি মালামাল পিকআপ ভ্যানে করে হবিগঞ্জের চুনারুঘাট বাজারে উদ্দেশ্যে রওয়ানা দেন পিকআপ ভ্যান চালক মামুন মিয়া। পথিমধ্যে নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের রুস্তমপুর টোল প্লাজা এলাকায় পৌঁছামাত্রই পিকআপ ভ্যানের গতিরোধ করে একটি প্রাইভেট কার । এসময় ৫-৬ জনের অজ্ঞাত একদল ডাকাত কার থেকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নেমে পিকআপ ভ্যান চালককে অস্ত্রের মুথে জিম্মি করে।
এসময় পিকআপ ভ্যান চালক মামুন মিয়াকে মারধর করে প্রাইভেট কারে করে অপহরণ করে নিয়ে যায় ডাকাত দল।
এসময় ডাকাত দলের দুই সদস্য পিকআপ বুঝাই মালামালসহ পিকআপ ভ্যান ছিনিয়ে নিয়ে যায়। পরে জাতীয় জরুরী সেবা-৯৯৯ নাম্বারে কলের মাধ্যমে জানতে পেরে নবীগঞ্জ থানার ওসি মো. কামাল হোসেন, ওসি (অপারেশন) কৃষ্ণ চন্দ্র মিত্র, এসআই মো. তরিকুল ইসলাম, এসআই স্বাধীন চন্দ্র তালুকদার, এএসআই খালেকুজ্জামানসহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে টোল প্লাজার সিসি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করে পুলিশ অভিযানে নামে। রাত সাড়ে ১২টার দিকে নবীগঞ্জ উপজেলার সদরঘাট বিজনা নদীর ব্রীজের উপর থেকে পিকআপ ভ্যান ও অক্ষত অবস্থায় চালক মো. মামুন মিয়াকে উদ্ধার করা হয়।

মঙ্গলবার সকালে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের রুস্তমপুর গ্রামে সাবেক ইউপি সদস্য মো. জমির আলীর বাড়িতে অভিযান পরিচালনা করে খোয়া যাওয়া মালামালের মধ্যে ৩ লাখ ২৯ হাজার টাকার মালামাল উদ্ধার করা হয়। এ ঘটনায় চুনারুঘাট বাজারের ব্যবসায়ী হাফেজ মাওলানা আহমদ আলী (৩৫) বাদী হয়ে অজ্ঞাত ৫-৬ জনকে আসামী করে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলাটি রুজু করে জড়িতদের ধরতে বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে সন্ধিগ্ধ আসামী হিসেবে রুস্তমপুর গ্রামের মৃত তাজুদ মিয়ার ছেলে আলী আহমদ (৩৫) কে গ্রেফতার করা হয়।

এ প্রসঙ্গে নবীগঞ্জ থানার ওসি মো. কামাল হোসেন বলেন- এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করা হয়েছে, জড়িত অন্যান্যদের ধরতে অভিযান অব্যাহত আছে।





আর্কাইভ