সোমবার ● ১৬ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে উদ্যম যুব ফাউন্ডেশন এর পক্ষ থেকে বিজয় দিবসে শ্রদ্ধা নিবেদন
রাঙামাটিতে উদ্যম যুব ফাউন্ডেশন এর পক্ষ থেকে বিজয় দিবসে শ্রদ্ধা নিবেদন
স্টাফ রিপোর্টার :: রাঙামাটিতে সেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন উদ্যম যুব ফাউন্ডেশন কর্তৃক মহান বিজয় দিবস-২০২৪ উপলক্ষে রাঙামাটি কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় মহান মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
সংগঠনটির সভাপতি মিকেল চাকমা বলেন, সেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন উদ্যম যুব ফাউন্ডেশন ২০২০ সালে ২ রা আগষ্ট প্রতিষ্টাতা চেয়ারম্যান হিরণময় চাকমার নেতৃত্বে এক ঝাঁক উদ্যমী তরুণ-তরুণী নিয়ে সংগঠনটি গঠন করা হয়। সংগঠনটি প্রতিষ্ঠাতালগ্ন থেকে সেচ্ছায় রক্তদান, ব্লাডগ্রুপ নির্ণয়, অসুস্থ রোগীদের আর্থিক সহায়তা, গরীবদের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ, যেকোনো দুর্যোগে সেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনাসহ বিভিন্ন ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটি যুব উন্নয়ন অধিদপ্তরের আওতাধীন রেজিষ্ট্রেশন কার্যক্রম চলমান রয়েছে বলে তিনি জানান। সংগঠনটির সভাপতি মিকেল চাকমার সভাপতিত্বে শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা নবাশীষ চাকমা, সহ-সভাপতি আকিহিতো চাকমা, তনয় চাকমা, দর্পন ত্রিপুরা, মিতু চাকমা প্রমূখ উপস্থিত ছিলেন।





পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন
জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি
রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা
বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার
রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬